×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৩-১৭
  • ৮৯৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সজিব ওয়াজেদ জয় আজ নানা বঙ্গবন্ধুর সাথে ছোটবেলার কিছু স্মৃতিচারন করে বলেছেন, তাঁর সাথে খুব বেশি স্মৃতি মনে নেই। তবে একটি মজার ঘটনা এখনো তিনি ভুলতে পারেন নি।
সজিব ওয়াজেদ জয় বলেন, একদিন তিনি নানার কাছে জিদ ধরলেন, বঙ্গবন্ধুর পাইপে একবার হলেও তিনি ফুঁ দেবেন। নাছোড়বান্দা নাতির এমন মনোভাব দেখে নানা বাধ্য হলেন তার হাতে পাইপ দিতে। পাইপ হাতে পেয়ে যে কান্ড ঘটালেন, তা দেখে নানী দু’জনের ওপর প্রচন্ড রেগে গেলেন। পাইপে টান দিতেই শুরু হলো কাশি। দমে দমে তার কাশি হতে লাগলো। সজিব ওয়াজেদ জয় আজ তাঁর ভ্যারিফাইড একাউন্ট ফেসবুক পোস্টে শিশুকালে নানার সাথে একটি ঘটনার স্মৃতিচারন করেন এভাবে।
তিনি ফেসবুক পোস্টে লিখেন, নানার সাথে তাঁর কিছু স্মৃতির মধ্যে এটি একটি। তিনি লিখেন, পরিবারের সবাইকে নিয়ে তাদের দিনগুলো ছিল হাসিখুশির। কিন্তু ১৯৭৫ সালের ১৫ আগস্টে সব শেষ হয়ে যায়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয় আরো বলেন, এরপরের ঘটনা আপনারা সবাই জানেন। এরপর আমার পরিবারে বেঁচে থাকা মা,বাবা ও খালাকে জীবনের সাথে যুদ্ধ করতে হয়েছে দীর্ঘ সময়। বাংলাদেশের মানুষের ভালবাসায় নানা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব চেপে বসে আমার মা’র কাঁেধ। সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা পরিবারের সবাই আমার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সহায়তা করে যাচ্ছি।
বঙ্গবন্ধুর ১০৩তম জন্মদিনে আজ বাংলাদেশের ও দেশের মানুষের জন্য তাঁর ভাবনার কথাগুলোই বার বার মনে পড়ছে। তিনি বলেন, ভিশন ২০৪১ বাস্তবায়নের মাধ্যমে আমরা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে ঘনিষ্ট ভাবে কাজ করে যাচ্ছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat