×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৩-১৬
  • ৪৪৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার ইউক্রেনে নতুন নিরাপত্তা সহায়তায় ৮০০ মিলিয়ন ডলার প্রদানের ঘোষণা দেবেন। 
হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেন, বুধবার সকালে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি ভার্চুয়াল মাধ্যমে মার্কিন কংগ্রেসে ভাষণ দেবেন, এর পরপরই এই মার্কিন সহায়তার ঘোষণা দেয়া হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক এই কর্মকর্তা মঙ্গলবার গভীর রাতে জানান, সকাল ১১.৪৫ টায় এই ঘোষণা আসবে বলে আশা করা হচ্ছে, গত সপ্তাহে মোট ১ বিলিয়ন ডলারের সহযোগিতা ঘোষণা করা হয়েছে।
জেলোনস্কি তার ভার্চুয়াল ভাষণে আরো সহায়তার আবেদন বিবেচনার অনুরোধ জানাবেন, কিছু মার্কিন আইন প্রণেতা রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হোয়াইট হাউসকে চাপ দিচ্ছেন।
বাইডেন ইতোমধ্যে শনিবার ইউক্রেনে সামরিক সরঞ্জামের জন্য অতিরিক্ত ২০০ মিলিয়ন ডলার সহায়তা ঘোষণা করেছেন, এতে গত ২৬ ফেব্রুয়ারি ঘোষণাসহ মোট এই সহায়তা ৩৫০ মিলিয়ন ডলার ছাড়িয়েছে, এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে এ ধরণের বৃহত্তম সহায়তা প্যাকেজ।
বুধবার ৮০০ মিলিয়ন ডলারের নিরাপত্তা সহায়তায় কি ধরণের সুবিধা অন্তর্ভুক্ত থাকবে হোয়াইট হাউস কর্মকর্তা সে বিষয়ে বিস্তারিত জানাননি।
তবে তিনি জানান, গত এক বছরে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে ৬০০টির বেশী স্ট্রিংগার মিসাইল, আনুমানিক ২,৬০০টি জ্যাভলিন অ্যান্টি-আরমার সিস্টেমসহ রাডার সিস্টেম, হেলিকপ্টার, গ্রেনেড লঞ্চার, বন্দুক এবং গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জাম সরবরাহ করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat