×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০১৮-০৪-০৯
  • ১০৯২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিনোদন ডেস্ক:- টিভি পর্দার বেশ জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। তার নান্দনিক অভিনয় দিয়ে কুড়িয়েছেন বেশ জনপ্রিয়তা। নাটক নিয়েই তার যত ব্যস্ততা, নাটকের বাইরে অন্য কিছুতে তেমন একটা দেখা যায় না। সম্প্রতি বৈশাখের নতুন একটি নাটকে কাজ করেছেন তিনি। নাটকের নাম ‘শাড়ি’। ‘শাড়ি’ নামের নাটকটি পরিচালনা করেছেন হিমেল আশরাফ। আর এতে নিশোর বিপরীতে অভিনয় করেছেন ছোট পর্দার আরেক প্রিয় মুখ সাবিলা নূর। শাহাদাত একজন লিফটম্যান। তার স্ত্রী শিউলি। কোন রকমে তার সংসার চলে। নিজের স্ত্রীর শখ পূরণের চেষ্টা করেন সবসময়ই। কিন্তু একটা শাড়িকে কেন্দ্র করে পুরো গল্পের কাহিনী অন্যদিকে মোড় নেয়। আফরান নিশো বলেন, ‘এটা মধ্যবিত্তের গল্প না, একটা অস্বচ্ছল পরিবারের গল্প বলা যায়। আমার চরিত্রটা একটু আলাদা, লিফটম্যান। একটু অন্যরকম, একটা ভালো লাগা ছিল কাজটাতে।’ সাবিলা নূর বলেন, গল্পটা আমার খুবই পছন্দ হয়েছে। নিশো ভাইয়ের সাথে এটা আমার দ্বিতীয় কাজ। তিনি খুবই মজার মানুষ। কাজের বিষয়ে অনেক সহযোগিপরায়ণ। সব মিলিয়ে কাজটা করে আমার খুবই ভালো লেগেছে। পহেলা বৈশাখ উপলক্ষে নাটকটি একটি বেসরকারি চ্যানেলে প্রচার করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat