×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৩-১৪
  • ৫৮২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ইউক্রেনের অলভিয়া বন্দরে রকেট হামলায় নিহত ‘এম ভি বাংলা’র সমৃদ্ধি জাহাজের নাবিক থার্ড ইঞ্জিনিয়ার (তৃতীয় প্রকৌশলী) মো. হাদিসুর রহমানের মরদেহ ঢাকায় পৌঁছেছে।
আজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ উল আহসান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, আজ সোমবার দুপুর ১২টা ৬ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বুখারেস্ট থেকে তার্কিশ এয়ারলাইসন (টিকে-৭২২) একটি ভাড়া করা ফ্লাইটে হাদিসুরের মরদেহ ঢাকায় এসে পৌঁছে।
হাদিসুরের মরদেহ নিতে ছোট ভাই গোলাম মাওলা প্রিন্স, চাচাতো ভাই সোহাগ হাওলাদার, খালা শিরীন আক্তার মমতাজ ও বরগুনা ২ আসনের সংসদ সদস্য সরকার হাসানুর রহমান রিমন ঢাকা বিমানবন্দরে উপস্থিত হন।
এরপর বিমানবন্দরের সকল আনুষ্ঠানিকতা শেষে দুপুর ১টা ১০ মিনিটের দিকে হাদিসুর রহমানের মরদেহ ফ্রিজার ভ্যানে করে বরগুনার বেতাগীতে উদ্দেশ্যে তার স্বজনরা রওনা দিয়েছে।
হাদিসুরের চাচা মো. হারুনুর রশিদ বিমানবন্দরে সাংবাদিকদের বলেন, কাল মঙ্গলবার সকাল ১০ টায় বেতাগীতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat