×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৩-১২
  • ৪৫১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলানস্কি ও কর্মকর্তারা বলেছেন, দেশটির দক্ষিণাঞ্চলীয় -মেলিটোপল নগরীর মেয়র  শুক্রবার অপহৃত হয়েছেন। নগরীটি দখল করে রাখা রাশিয়ার সৈন্যরা তাকে অপহরণ করেছে। খবর এএফপি’র।
ইউক্রেনের পার্লামেন্ট টুইটার বার্তায় জানায়, রুশ দখলদার বাহিনীর একটি গ্রুপ মেলিটোপল নগরীর মেয়র ইভান ফেদোরভকে অপহরণ করেছে।
পার্লামেন্ট আরো জানায়, শত্রুদের সহযোগিতা করতে অস্বীকার করায় মেয়র ইভান ফেদোরভকে অপহরণ করা হয়।
তারা জানায়, অপহৃত হওয়ার সময় মেয়র সরবরাহ কাজে নগরীর দুর্যোগ কেন্দ্রে অবস্থান করছিলেন।
ইউক্রেনের পার্লামেন্টের দেয়া তথ্য অনুযায়ী, আরেক  আঞ্চলিক কর্মকর্তা অপহৃত হয়েছেন এবং কয়েকদিন আগে তাকে ছেড়ে দেয়া হয়েছে। তিনি মেলিটোপলের ১২০ কিলোমিটার উত্তরের জাপোরিঝিয়ার আঞ্চলিক পরিষদের উপ-প্রধান।
রাশিয়া আগ্রাসনের আগে, মেলিটোপোলে দেড় লাখের বেশি বাসিন্দা ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat