×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৩-১০
  • ৪৪১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলাবা ও তার রুশ প্রতিপক্ষ সের্গেই ল্যাভরভের মধ্যে বৈঠকের বিষয় কিয়েভ নিশ্চিত করেছে। বৃহস্পতিবার তুরস্কের আনতালিয়ায় কূটনৈতিক ফোরামের  বৈঠকের ফাঁকে এটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকটি অনুষ্ঠিত হবে বলে মস্কো আশা করছে। বুধবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নারী মুখপাত্র মারিয়া জাখারভা স্পুতনিক বেতার কেন্দ্রকে একথা বলেন। খবর তাস’র।
তিনি উল্লেখ করেন, ‘ইউক্রেন বৈঠকের বিষয়টি নিশ্চিত করার পর থেকেই আমরা বিশ্বাস করছি যে এটি অনুষ্ঠিত হবে। এ বৈঠকের ব্যাপারে তুরস্ক পদক্ষেপ গ্রহণ করে।’
জাখারভা জোর দিয়ে বলেন, রাশিয়া এ আলোচনার ব্যাপারে প্রস্তুতি গ্রহণ করছে। তবে এক্ষেত্রে তাড়াহুড়া করার কিছু নেই।
ল্যাভরভ ও কুলাবা ১০ মার্চ আন্তালিয়ায় কূটনৈতিক ফোরামের ফাঁকে বৈঠক হবে বলে আশা করছেন। আর বৈঠকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী  অংশ নেবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat