×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২২-০৩-০৯
  • ৫১৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) ও দুবাই ইন্টারন্যাশনাল চেম্বারের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষতি হয়েছে।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন রশিদ আল মাকদুমের উপস্থিতিতে মঙ্গলবার দুবাই এক্সপো ২০২০’র লিডারশিপ প্যাভিলিয়নে এই স্বাক্ষর অনুষ্ঠানটি হয়। এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন ও দুবাই ইন্টারন্যাশনাল চেম্বারের চেয়ারম্যান সুলতান আহমেদ বিন সুলাইমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।
এফবিসিসিআই সভাপতি বলেন, দুবাই ও বাংলাদেশ দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধিতে পরস্পরের সম্পূরক হতে পারে। দুবাইয়ের উদ্যোক্তাদের জন্য বাংলাদেশের বন্দর ও লজিস্টিকস খাতগুলোতে ব্যাপক সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, বাংলাদেশে বিনিয়োগের মাধ্যমে তারা অন্যান্য দক্ষিণ এশীয় দেশগুলোতে তাদের রপ্তানি বাড়াতে পারে। সেইসঙ্গে দুবাইয়ের সাথে বাণিজ্য সম্পর্ক বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশও  সিআইএস দেশগুলো ও আফ্রিকান বাজারে প্রবেশ করতে পারে। জসিম উদ্দিন আশা করে বলেন, এফবিসিসিআই ও দুবাই ইন্টারন্যাশনাল চেম্বারের মধ্যে এই সমঝোতা স্মারক স্বাক্ষর এই সম্ভাবনাকে জোরদার করতে কার্যকরী ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat