×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৩-০২
  • ৯২৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দক্ষিণী সিনেমার জনপ্রিয়তায় এরইমধ্যে বেশ কয়েকটি বলিউড সিনেমায় যুক্ত হয়েছেন অভিনেত্রী পূজা হেগডে। চলতি মাসেই তার ‘রাধে শ্যাম’ সিনেমাটি মুক্তির কথা রয়েছে। এতে দক্ষিণী সুপারস্টার প্রভাসের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাকে।
সিনেমাটির প্রচারণা নিয়ে বর্তমানে বেশ ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। পাশাপাশি ‘কাভি ঈদ কাভি দেওয়ালি’সিনেমার শুটিংয়েও অংশ নিচ্ছেন তিনি। এই সিনেমাটির মাধ্যমে বলিউড সুপারস্টার সালমান খানের সঙ্গে প্রথমবার পর্দা ভাগাভাগি করতে যাচ্ছেন পূজা।
সালমানের সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে পূজা বলেন, ‘সালমানের মতো অভিনেতাকে নিয়ে কিছু বলার যোগ্যতা আমার নেই। তার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে যাচ্ছি, এটা ভাবতেই অন্যরকম ভালোলাগা কাজ করছে। তার সঙ্গে কাজ করতে পারা আমার জন্য সৌভাগ্যের। শুটিং করতে গিয়ে মনে হচ্ছে না তিনি একজন সুপারস্টার বা তার সঙ্গে প্রথম অভিনয় করছি। সেটে অনেক সহযোগিতা করছেন তিনি। সালমান শুধু ভালো অভিনেতা নন, একজন ভালো মনের মানুষ। দারুণ একটি সিনেমা উপহার দিতে যাচ্ছি আমরা।’
এছাড়া নিজের ক্যারিয়ার নিয়ে পূজা আরো বলেন, ‘ক্যারিয়ারের শুরু থেকে প্রতিটি সিনেমায় নিজেকে প্রমাণ করার চেষ্টা করছি। দর্শকরাও আমার কষ্টের প্রতিদান দিয়েছেন। তারাই আমাকে পূজা বানিয়েছেন। দর্শকদের কাছে কৃতজ্ঞ। এ বছর বেশ কয়েকটি বিগ বাজেটের সিনেমা নিয়ে আসছি। পাশে থাকুন।’
উল্লেখ্য, ‘কাভি ঈদ কাভি দেওয়ালি’ সিনেমাটি পরিচালনা করছেন নির্মাতা ফারহাদ শামজি। এই সিনেমাটি ছাড়াও চলতি বছর ‘সার্কাস’ শিরোনামের আরও একটি সিনেমায় দেখা যাবে পূজা ও রণবীরকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat