×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০২-২৬
  • ৭৪৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সারাদেশে এক দিনে এক কোটি ডোজ কভিড-১৯ টিকাদানের কাজ শুরু হয়েছে দেশ জুড়ে।
আজ শনিবার সকাল সাড়ে ৮টা থেকে দেশের বিভিন্ন টিকাদান কেন্দ্রে শুরুর আগেই দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। বিশেষ এই কর্মসূচিতে দেওয়া হচ্ছে টিকার প্রথম ডোজ। তাই ভোর বেলা থেকেই সর্বস্তরের জনগণ টিকা কেন্দ্রে এসে ঘন্টার পর ঘন্টা সারিবদ্ধভাবে লাইনে দাড়িয়ে থাকেন।
করোনা মহামারি প্রতিরোধে মোট জনসংখ্যার ৭০ শতাংশ মানুষকে প্রথম ডোজের আওতায় আনতে দেশব্যাপী শুরু হয়েছে ‘একদিনে এক কোটি কভিড-১৯ টিকাদান কার্যক্রম’। এই কার্যক্রমের আওতায় টিকাদান কেন্দ্রগুলোতে টিকা নিতে আসা মানুষের উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে।
একইসঙ্গে ব্যাপক আগ্রহে টিকা নিচ্ছেন বিভিন্ন শ্রেণী পেশা এবং বয়সের মানুষ।
সরেজমিনে গিয়ে দেখা গেছে,আর প্রথম ডোজ করোনা টিকা দেওয়া হবে না, তাই কেন্দ্রে কেন্দ্রে টিকা নিতে আসা মানুষের ঢল নেমেছে। টিকা প্রত্যাশী অসংখ্য নারী-পুরুষ গাদা গাদি করে লাইনে দাঁড়িয়ে টিকার জন্য অপেক্ষা করছেন।
রাজধানীর মুগদা ৫শ’ শয্যা জেনারেল হাসপাতালে সকাল ৯ টার দিকে গিয়ে দেখা যায়, জন্ম নিবন্ধন সনদ কিংবা জাতীয় পরিচয়পত্র সঙ্গে নিয়ে লাইনে দাঁড়িয়ে মানুষ। কেউ কেউ টিকা কার্ডও নিয়ে এসেছেন। টিকা গ্রহীতাদের লাইন হাসপাতালের বাহিরের পর্যন্ত চলে এসেছে।
গার্মেন্টস শ্রমিক জামাল উদ্দিন বাড়ি রংপুরের পিরগাছার পার্বতীপুরে। তিনি বলেন,‘শুনতেছি টিকা আর দেওয়া হবে না। এ জন্য নিয়ে নিচ্ছি।’
রাজধানীর বিভিন্ন টিকাদান কেন্দ্রে মানুষের ভীড় দেখা গেছে। বাসাবো খেলার মাঠে অস্থায়ী টিকা কেন্দ্রে টিকা দিতে এসেছেন স্থানীয় গৃহিণী ঝর্ণা বেগম। তিনি বলেন, ভোটার আইডি নেই, জন্ম নিবন্ধন অনলাইন করা নেই। তাই এতদিন টিকা নিতে পারিনি। এখন জন্ম নিবন্ধন বা ভোটার আইডি কার্ড লাগবে না, তাই টিকা নিতে এসেছি।
বাংলাদেশে গত বছরের ৭ ফেব্রুয়ারি করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ দেওয়া শুরু হয়। দুই মাস পর ৮ এপ্রিল শুরু হয় দ্বিতীয় ডোজ দেওয়ার কার্যক্রম। আর গত বছরের (২০২১ সালের) ২৮ ডিসেম্বর তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ দেওয়া শুরু করে স্বাস্থ্য অধিদপ্তর।
এর মধ্যে গত বছরের সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ৭৬ লাখ ডোজের বেশি টিকা দেওয়া হয়েছিল এক দিনে।
এর আগে গত ১৫ ফেব্রুয়ারি সারাদেশে একদিনে ১ কোটি ডোজ টিকা দেওয়ার ঘোষণা দেয় স্বাস্থ্য অধিদপ্তর। ওইদিন জানানো হয় ২৬ ফেব্রুয়ারির পর প্রথম ডোজ টিকা দেওয়া হবে না।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, শুক্রবার পর্যন্ত সারাদেশে ১০ কোটি ৯৫ লাখ ৮১ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ নিয়েছেন। দ্বিতীয় ডোজ পেয়েছেন ৮ কোটি ১৯ লাখ এবং বুস্টার ডোজ নিয়েছেন ৩৫ লাখ ৫৯ হাজারের বেশি মানুষ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat