×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২২-০২-২৫
  • ৬৭২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আগামী ২৬ মার্চ শুরু হচ্ছে  ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)  টি-টোয়েন্টি  ক্রিকেট টুর্নামেন্টের পঞ্চমদশ আসর। ফাইনাল অনুষ্ঠিত হবে ২৯ মে। 
২০১১ সালের ন্যায় এবারও টুর্নামেন্টে  দশটি  দল অংশ নিচ্ছে, যারা দুই গ্রুপে বিভক্ত হয়ে খেলবে।
‘এ’ গ্রুপে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স, কোলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও লক্ষেèৗ সুপার জায়ান্টস।
‘বি’ গ্রুপে রয়েছে চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দারাবাদ, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু, পাঞ্জাব কিংস ও গুজরাট টাইটানস।
সব দলই ১৪টি করে ম্যাচ খেলবে। এক একটি দল পাঁচটি দলের বিপক্ষে দু’টি করে ম্যাচ খেলবে। বাকী চারটি দলের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে দলগুলি। 
টুর্নামেন্টে লিগ পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে  দুই ভেন্যুর চার স্টেডিয়াম- মুম্বাইয়ের ওয়াংখেড়ে, ব্রাবোর্ন ও ডিওয়াই পাতিল স্টেডিয়ামে এবং পুণের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে।
টুর্নামেন্টে মোট ৭০টি লিগ ম্যাচ আয়োজিত হবে। ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলা হবে ২০টি লিগ ম্যাচ, ব্রাবোর্ন স্টেডিয়ামে খেলা হবে ১৫টি লিগ ম্যাচ, ডিওয়াই পাতিল স্টেডিয়ামে খেলা হবে ২০টি লিগ ম্যাচ এবং পুণেতে খেলা হবে ১৫টি লিগ ম্যাচ।
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এর পক্ষ থেকে বলা হয়েছে, ‘আইপিএলে পঞ্চদশ আসর হবে জৈবদুর্গের মধ্যে। বিমান যাত্রা না থাকায় এ বার করোনা ছড়িয়ে পড়ার ভয় কম। এর ফলে লিগ পর্বে ক্রিকেটারদের আক্রান্ত হবার সম্ভাবনা কম বলেই মনে হচ্ছে।’’ 
আইপিএল নকআউট পর্ব কোথায় হবে তা পরে জানানো হবে বলে নিশ্চিত করেছেন টুর্নামেন্টের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat