×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০২-২৩
  • ৪৫০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনি ব্লিনকেন মঙ্গলবার বলেছেন, তিনি এ সপ্তাহের শেষের দিকে অনুষ্ঠিতব্য রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরভের সাথে তার নির্ধারিত বৈঠক বাতিল করেছেন। রাশিয়া ইউক্রেন আগ্রাসন শুরু করায় তিনি এ বৈঠক বাতিল করলেন। খবর এএফপি’র।
ব্লিনকেন বলেন, ‘বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে রাশিয়া ইউক্রেনে তাদের আগ্রাসন চালানো শুরু করে দিয়েছে। আর এর মধ্যদিয়ে তারা স্পষ্ট বার্তা দিয়েছে যে মস্কো কূটনৈতিক আলোচনার পথ পুরোপরি প্রত্যাখান করেছে। ফলে এখন এ বৈঠকের আয়োজন করা অর্থহীন।’
আগামী বৃহস্পতিবার জেনেভায়  ব্লিনকেন ও লেভরভের এ বৈঠক করার কথা ছিল। রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের হুমকি প্রশমনের আশায় গত সপ্তাহে এ বৈঠকের তারিখ নির্ধারণ করা হয়।
ব্লিনকেন বলেন, ইউক্রেনের বিরুদ্ধে ইতোমধ্যে আগ্রাসন শুরু হয়েছে এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ‘পুরো ইউক্রেন নিয়ন্ত্রণের ব্যাপারে ইতোমধ্যে তার পরিকল্পনা ঘোষণা করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat