×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০২-২২
  • ৮৬০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কাল থেকে চট্টগ্রামের মাটিতে শুরু হওয়া  তিন ম্যাচের  সিরিজে আফগানিস্তানকে  হোয়াইটওয়াশ করতে পারলেই আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ের ষষ্ঠস্থানে উঠবে বাংলাদেশ। 
বর্তমানে ৯১ রেটিং নিয়ে র‌্যাংকিংয়ের সপ্তমস্থানে রয়েছে বাংলাদেশ। ৯৩ রেটিং নিয়ে ষষ্ঠ স্থানে পাকিস্তান। পাকিস্তানের সাথে বাংলাদেশের রেটিং ব্যবধান ২। 
আফগানদের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জিতলে, বাংলাদেশের রেটিং হবে ৯৪। তখন পাকিস্তান সরিয়ে ষষ্ঠস্থানে উঠবে টাইগাররা। 
আর সিরিজে হোয়াইটওয়াশ হলেও র‌্যাংকিংয়ের দশমস্থানেই থাকবে আফগানিস্তান। তবে ৩ রেটিং হারাবে তারা। বর্তমানে ৬৭ রেটিং নিয়ে দশমস্থানে রয়েছে আফগানরা। 
সিরিজ ২-১ ব্যবধানে জিতলে সপ্তমস্থানেই থাকবে বাংলাদেশ। রেটিংও ৯১ থাকবে। 
আর ২-১ ব্যবধানে সিরিজ হারলে, ৮৮ রেটিং নিয়ে সপ্তমস্থানেই থাকবে বাংলাদেশ। 
আর আফগানদের কাছে হোয়াইটওয়াশ হলে, ৬ রেটিং হারাবে বাংলাদেশ। তখন ৮৫ রেটিং নিয়ে সপ্তমস্থানেই থাকবে তারা। এতে ৯ রেটিং বাড়বে আফগানদের। তবে দশমস্থানেই থাকতে হবে তাদের।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat