×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০২-১৯
  • ৭৯২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বিশ্ব ফুটবলের দুই তারকা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনাল্ডো, এদের মধ্যে কে সেরা এমন প্রশ্ন ঘুরপাক খায় সর্বত্রই। একই ধরনের প্রশ্ন ছুঁড়ে দেয়া হয়েছিলো ভারতীয় ক্রিকেটের মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকারকে। তিনি জানান, তার চোখে মেসিই সেরা। 
মার্কিন সাংবাদিক গ্রাহাম বেনসিঙ্গার নিজের ইউটিউব চ্যানেলের অনুষ্ঠান ‘ইন ডেপথ’-এ টেন্ডুলকারের সাক্ষাৎকার নেন। 
সাক্ষাৎকারে টেন্ডুলকার বলেন, ‘মেসির সঙ্গে আমার মিল বেশি।’
ভারতের মানুষের কাছে ক্রিকেট কি, এমন প্রশ্নে টেন্ডুলকার বলেন, ‘ব্রাজিলের কাছে ফুটবল যা, সেটিকে ১০ দিয়ে গুণ করুন। ভারতের কাছে ক্রিকেট তা-ই।’
টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকার, বয়সভিত্তিক ক্রিকেট খেলছেন। এবারও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে, তাকে কিনেছে মুম্বাই ইন্ডিয়ান্স। তবে ছেলের খেলা দেখতে কখনও মাঠে যান না বাবা টেন্ডুলকার। 
আন্তর্জাতিক ক্রিকেটে ১শটি সেঞ্চুরির মালিক টেন্ডুলকার বলেন, ‘বাবা-মা’রা নিজের সন্তানের ক্রিকেট খেলা দেখতে গেলে তারা চাপে পড়ে যায়। এ কারণে আমি অর্জুনের খেলা দেখতে যাই না। কারণ, আমি চাই সে নিজের মতো করে খেলুক, তার উপর বাড়তি চাপ না পড়–ক। কখনো তার খেলা দেখতে গেলেও, লুকিয়ে লুকিয়ে দেখতে যাই। অর্জুন ও তার কোচরাও জানতে পারে না।’
টেন্ডুলকার আরও বলেন, ‘আমি নিজেও চাইতাম না, আমার পরিবারের কেউ আমার খেলা দেখতে আসুক।’
টেন্ডুলকার যখন চাইতেন না, তখন তার মাও কখনও মাস্টার ব্লাস্টারের খেলা দেখতে মাঠে যেতেন না। তবে টেন্ডুলকারের ক্যারিয়ারের শেষ ম্যাচ দেখতে মাঠে গিয়েছিলেন তার মা।
টেন্ডুলকার বলেন, ‘আমার শেষ ম্যাচ দেখতে মাঠে গিয়েছিলেন মা। কখনও আমার খেলা মাঠে বসে দেখেননি, সব খেলা টিভিতে দেখতেন।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat