×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০২-১৯
  • ৯১১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

গ্রীসের লোনিয়ান সী’তে রাতে ইতালির পতাকাবাহী একটি ফেরিতে আগুন ধরে যায়, এই ঘটনায় ১২ জন নিখোঁজ রয়েছেন এবং বাকি দু’জন আটকা পড়েছেন। এই দুর্ঘটনার  পর এমার্জেন্সি ক্রূরা যত দ্রুত সম্ভব আগুন নিভিয়ে ফেলতে এবং অন্ধকার নেমে আসার আগেই জীবিতদের অবস্থান সনাক্ত করতে সক্ষম হন। গ্রীক কর্মকর্তারা একথা জানান। খবর এএফপি’র।
গ্রীক কোস্টগার্ড জানায়, ডুবুরিরা নিখোঁজদের সন্ধানে জোর তল্লাশি অভিযান চালাচ্ছেন। গ্রীস থেকে ইতালি অভিমুখী ইউরোফেরি অলিম্পিয়ায় আগুন লাগার পর ২৭৮ জনকে উদ্ধার করে কোরফু দ্বীপে নেয়া হয়েছে।
গ্রীস ও আলবেনিয়ার মধ্যবর্তী ইরিকৌসা দ্বীপ উপকূলে এ আগুন প্রথম ছড়িয়ে পড়ার কয়েক ঘণ্টা পর শুক্রবার বিকাল পর্যন্ত এ আগুন জ্বলছিল।
কর্মকর্তারা জানান, জাহাজটিতে আগুন লাগার কারণ জানা যায়নি।
সরকারি টেলিভিশন ইআরটি জানায়, উদ্ধারকৃতদের মধ্যে ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হালকা আঘাত পেয়েছিলেন এবং তাদের নি:শ্বাস নিতে কষ্ট হচ্ছিল।
গ্রীক কোস্টগার্ডের এক বিবৃতিতে বলা হয়, নিখোঁজ ১২ যাত্রীর সন্ধানে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।
নিখোঁজদের নয়জন বুলগেরিয়া থেকে এসেছেন।
ফেরির মালিক গ্রিমান্ডি লাইনস জানায়, জাহাজটিতে করে  ২৩৯ যাত্রী ও ৫১ জন ক্রূ এবং ১৫৩টি ট্রাক ও ট্রেইলার এবং ৩২টি যাত্রীবাহী যান বহন করা হচ্ছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat