×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০২-১৬
  • ৪৭৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ইউক্রেনের প্রতিরোধ নেতা দেশটির নাগরিকদের বুধবার“ একতা দিবস” উদযাপনের আহবান জানিয়েছেন।  
শেষ পর্যন্ত যে কোন সময় রাশিয়ার বিধ্বংসী হামলার আশঙ্কা এখনো রয়েছে, ওয়াশিংটনের আবারো এই সতর্কতার মধ্যে একতা দিবস উদযাপনের ঘোষণা দেয়া হলো।
যথাসম্ভব ১৬ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেন আক্রমণ করতে পারে-মার্কিন প্রতিবেদনে এ কথা উল্লেখ করার পর দেশের নাগরিকদের মধ্যে দেশাত্মবোধক চেতনা জাগ্রত করার লক্ষ্যেই প্রেসিডেন্ট ভøাদিমির জেলেনস্কি একতা দিবসের জন্য এই তারিখটি বেছে নেন।
নৌ শক্তি বৃদ্ধি এবং শক্তিশালী আর্টিলারি ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সমর্থনসহ ইউক্রেন সীমান্তে ১ লাখের বেশী সৈন্য মোতায়েনের ঘটনায় ব্যাপক কূটনৈতিক তৎপরতা শুরু হয়। মঙ্গলবার সমস্যার সমাধানে জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজের সাথে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের বৈঠকের পর মস্কো বলেছে, তারা কিছু সৈন্য প্রত্যাহার শুরু করেছে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দাবি করেছেন যে যাচাইযোগ্য প্রত্যাহারের মাধ্যমে রাশিয়াকে তার সদিচ্ছার প্রমাণ দিতে হবে। এর আগে বাইডেন কিয়েভ থেকে ওয়াশিংটন দূতাবাস গুটিয়ে ফেলতে এবং মার্কিন নাগরিকদের ইউক্রেন ত্যাগের নির্দেশ দিয়েছিলেন।
সংকটের ব্যাপারে এক ভাষণে বাইডেন বলেছেন,“বিশ্লেষকরা ইঙ্গিত দিয়েছেন যে তারা একটি হুমকিপূর্ণ অবস্থানে রয়েছে”। “যা ঘটছে সেটা কোন বিষয় নয়, যুক্তরাষ্ট্র এ বিষয় প্রস্তুত রয়েছে। আমরা কূটনীতির জন্য প্রস্তুত রয়েছি।”
“শক্তিশালী অবরোধের”কথা উল্লেখ করে বাইডেন বলেন, ইউক্রেনে রাশিয়ার আক্রমণের ব্যাপারে আমরা যথাযথ জবাব দিতে প্রস্তুত, এখনো সে পরিস্থিতির যথেষ্ট আশঙ্কা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat