×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০২-১৫
  • ১৪৩২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ইউক্রেনে বসবাসরত বাংলাদেশী নাগরিকদেরকে সেখানকার বর্তমান পরিস্থিতিতে সৃষ্ট অনিশ্চয়তার কারণে দেশটি ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে।
পোল্যান্ডের রাজধানী ওয়ারশ নগরীতে বাংলাদেশ দূতাবাসের এক সার্কুলারে বলা হয়েছে, “ইউক্রেনে অবস্থানরত বাংলাদেশী নাগরিকরা সাময়িকভাবে ইউক্রেন ছেড়ে যাওয়ার কথা বিবেচনা করতে পারেন।”
রাশিয়া কয়েক দিনের মধ্যেই ইউক্রেনের পশ্চিমাঞ্চলে আগ্রাসন চালাতে যাচ্ছে বলে আন্তর্জাতিক গোয়েন্দা প্রতিবেদনের প্রেক্ষিতে ঢাকা এই পরামর্শ দিয়েছে।
সার্কুলারে বলা হয়, ইউক্রেনে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীরা অন্য দেশে যেতে না পারলে বাংলাদেশে যেতে পারবেন।
পোল্যান্ডে বাংলাদেশ মিশন ইউক্রেনে প্রবাসী বাংলাদেশীদেরকে তাদের অবস্থান সম্পর্কে দূতাবাসকে অবহিত করার জন্য অনুরোধ করেছে যাতে দূতাবাসের কর্মকর্তারা সহায়তার কোন প্রয়োজন হলে তাদের কাছে পৌঁছাতে পারে।
একই সঙ্গে সার্কুলারে ইউক্রেন ভ্রমণ যদি অপরিহার্য না হয় তাহলে বাংলাদেশী নাগরিকদের তা এড়িয়ে চলার পরামর্শও দেওয়া হয়েছে।
সার্কুলারে আরও বলা হয়, ইউক্রেনের সামগ্রিক পরিস্থিতি মনিটরিংয়ের মাধ্যমে দূতাবাস প্রবাসী বাংলাদেশীদের পরামর্শ দেবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat