×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০২-১৪
  • ৯০৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বেশ কয়েকটি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। যে কারণে এক শহর থেকে অন্য শহরে ঘুরে বেড়াতে হচ্ছে তাকে। সেই ধারাবাহিকতায় বর্তমানে মুম্বাই অবস্থান করছেন তিনি। সেখানে নির্মাতা লুভ রঞ্জনের নাম ঠিক না হওয়া একটি সিনেমার শুটিং করতে দেখা গেছে তাকে। এই সিনেমাটির মাধ্যমে প্রথমবারের মতো জুটি বাঁধতে যাচ্ছেন শ্রদ্ধা কাপুর ও রণবীর কাপুর। লুভ রঞ্জনের সিনেমায় রণবীরের সঙ্গে জুটি বাঁধা নিয়ে দারুণ উচ্ছ্বসিত এই অভিনেত্রী। এদিকে আগামীকাল (আজ) ভালোবাসা দিবসেও শুটিং করবেন তিনি।
এ নিয়ে নেটদুনিয়ায় নানা নেতিবাচক কথাও শুরু হয়েছে। কেননা, গতবছর এই দিনে প্রেমিক আদিত্য রায় কাপুরের সঙ্গে দারুণ সময় কাটাতে দেখা গেছে তাকে। এমনকি আদিত্যের সঙ্গে প্রেমের বিষয়টি বিয়ে অবধি গড়াচ্ছে বলে গুঞ্জন ছিল। যার কারণে শক্তি কাপুর শ্রদ্ধাকে ৩ দিন ঘরে বন্দি করে রেখেছিলেন! সেই জায়গায় শ্রদ্ধার এমন কাজ নিয়ে সমালোচনা হবে এটা বলার অবকাশ রাখে না।
তবে এ নিয়ে শ্রদ্ধা বলেন, ‘আমাদের ভালোবাসা দিবস বলে কিছু নেই! তাছাড়া আমি কাজকে সবসময় প্রাধান্য দিই। আপাতত হাতে থাকা কাজের দিকে মনোযোগ দিতে চাই। আর নতুন সিনেমায় তো একাধিক রোমান্টিক দৃশ্য থাকছেন। বাস্তবে না হোক, পর্দায় ভালোবাসা তো রয়েছেই!’ অন্যদিকে শ্রদ্ধাকে শিগগিরই ‘নাগিন’, ‘চালবাজ ইন লন্ডন’সহ বেশ কয়েকটি সিনেমায় দেখা যাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat