×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০২-১৪
  • ৮০৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ইউক্রেন নিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে শীর্ষ পর্যায়ের আলোচনা সত্ত্বেও ওয়াশিংটন আশাবাদের কোন কারণ দেখছে না ।
পেন্টাগণ মুখপাত্র জন কিরবি রোববার ফক্স নিউজ সানডে’কে জো বাইডেন ও ভøাদিমির পুতিনের মধ্যকার শনিববারের  ঘন্টাব্যাপী ফোনালাপের একটি গভীর পর্যবেক্ষণ তুলে ধরে বলেন, এটি সবকিছু সঠিকভাবে চলার নিশ্চিত কোন আভাস দিচ্ছে না। পুতিন সামরিক উত্তেজনা কমাবেন এমন কোন লক্ষণও মিলছে না। এছাড়া তিনি কূটনৈতিক পথে এগিয়ে যাবেন তার এমন কোন পুনঃপ্রতিশ্রুতিরও আভাস মিলছে না।
তিনি বলেন, সুতরাং এটি আমাদের আশাবাদের কোন কারণ দেখাচ্ছে না।
এদিকে মার্কিন কর্মকর্তারা সম্প্রতি  ইউক্রেনে রুশ হামলার বিষয়ে একের পর এক সতর্ক বার্তা দিয়ে যাচ্ছেন।
মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান সিএনএনকে রোববার বলেছেন, যে কোন দিনই রাশিয়া ইউক্রেনে বড় ধরনের সামরিক অভিযান শুরু করতে পারে।
এমনকি তিনি নির্দিষ্ট করে রাশিয়া বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা চালাবে বলেও উল্লেখ করেন।
ইউক্রেন সংকট নিয়ে বাইডেন দেশটির প্রেসিডেন্ট ভলদমির জেলোনেস্কির সাথে কয়েক ঘন্টার মধ্যেই আলোচনা করতে যাচ্ছেন।
এছাড়া জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস ইউক্রেন সংকট নিয়ে কথা বলতে কিয়েভ ও মস্কো যাওয়ার প্রস্তুতির মধ্যেই বলেছেন, রাশিয়া হামলা চালালে অবিলম্বে জার্মানী ও তার ন্যাটো মিত্ররা মস্কোর ওপর অবরোধ আরোপ করবে।
লন্ডনে প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস উদ্বেগ প্রকাশ করে বলেছেন, ব্যাপক কূটনৈতিক তৎপরতা সত্ত্বেও রাশিয়া ইউক্রেন সীমান্তে তার সামরিক শক্তি বাড়িয়েই চলেছে।  এটি থামছে না, অব্যাহতভাবেই চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat