×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০২-১৩
  • ৭৪৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

গত বছর প্রায় পুরোটা সময় আইনি ঝামেলা পোহাতে হয়েছে বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি-রাজ কুন্দ্রা দম্পতিকে। পর্ণ ভিডিও তৈরি ও প্রচারের অভিযোগে গ্রেফতার হন রাজ। তার প্রতিষ্ঠান ভিয়ান ইন্ডাস্ট্রিজের পরিচালক ছিলেন শিল্পা।
ফলে তাকে একাধিকবার জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হয়। সে সময় তিনি জানান, রাজের কাজের সঙ্গে তার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। এমনকি তিনি রাজের থেকে নিজেকে আড়াল করেছিলেন। সেই মামলার রেশ কাটতে না কাটতেই প্রতারণার মামলায় ফেঁসে যান এই দম্পতি। এছাড়া ক’দিন আগেই ১৫ বছর আগের করা এক মামলায় রায় ঘিরেও ঝামেলা পেহাতে হয় শিল্পাকে। সব মিলিয়ে অনেকেই ভেবেছিলেন বিচ্ছেদের পথে হাঁটতে যাচ্ছেন শিল্পা।
এ নিয়ে বলিউড থেকে শুরু করে নেটদুনিয়ায় গুঞ্জনও ছিল বেশ জোরালো। তবে সেই গুঞ্জনকে পেছনে ফেলে স্বরূপে ফিরেছেন এই দম্পতি। বিগ বসের ১৫তম সিজনে বিচারকের আসনে বসেছেন তিনি। এছাড়া স্বামীকে সঙ্গে নিয়ে একাধিক পার্টিতেও যোগ দিচ্ছেন। সবচেয়ে অবাক করা বিষয় হলো, সম্প্রতি ৩০ লাখ রুপির একটি সম্পত্তি শিল্পার নামে লিখে দিয়েছেন রাজ।
যা নিয়ে রীতিমতো আলোচনা-সমালোচনার ঝড় বইয়ে যাচ্ছে। এ নিয়ে শিল্পা মন্তব্য করেছেন, ‘অনেকেই ভেবেছিলেন রাজকে ডিভোর্স দেবো। কিন্তু আমি জানতাম, আমরা চক্রান্তের শিকার। সত্যের জয় হবেই। সকল প্রতিকূলতা জয় করেই শিল্পা হয়েছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat