×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০২-১২
  • ১১১৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

তথ্য ও  যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, আইসিটি  ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার  থেকে বের হয়ে তরুণ উদ্যোক্তারা আইসিটি ইন্ডাস্ট্রিতে যেনো  বড় পরিসরে কাজ করতে পারেন, সে লক্ষ্যে দেশের বিভিন্ন জায়গায় হাই-টেক পার্কও স্থাপন করা হচ্ছে।
তিনি আজ শনিবার দুপুরে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ‘শেখ কামাল আইসিটি  ট্রেনিং ও ইনকিউবেশন  সেন্টার’র ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
আইসিটি প্রতিমন্ত্রী বলেন, ‘শেখ কামাল আইসিটি  ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার’ চাঁদপুরবাসীর জন্য প্রধানমন্ত্রীর এক অনন্য উপহার। এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বেকারত্ব দূর হবে।
এ সময় উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট নুরুল আমিন রুহুল, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) বিকর্ণ কুমার  ঘোষ, বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার  জেনারেল সৈয়দ  মো. রফিকুল ইসলাম।
দেশের ৬৪টি  জেলায় ‘শেখ কামাল আইসিটি  ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার’ স্থাপন করছে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ। যার প্রথম ধাপে ১১টি  জেলার মধ্যে চাঁদপুরে আজ এই ভিত্তি প্রস্তর স্থাপন করা হলো।
বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে এবং বাংলাদেশ  সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে ১১টি  জেলায় প্রায় ৭৯১  কোটি টাকা ব্যয়ে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat