×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০২-১২
  • ৯৪৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

জাতীয় পার্টি চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা জি.এম কাদের বলেছেন, তার দল শক্তিশালী নির্বাচন কমিশন চায়, যারা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সমর্থ হবে। আজ দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে দলের কো-চেয়ারম্যানদের সভায় তিনি এ সব কথা বলেন।
সভায় আরো বক্তৃতা করেন জাতীয় পার্টি মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ এমপি, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, এডভোকেট সালমা ইসলাম এমপি, বিরোধী দলীয় চীফ হুইপ মোঃ মসিউর রহমান রাঙ্গা এমপি।
জি.এম. কাদের বলেন, জাতি অনুসন্ধান কমিটির দিকে তাকিয়ে আছে। দেশের মানুষ অপেক্ষা করে আছে, কাদের নাম প্রস্তাব করে নির্বাচন কমিশন গঠনে গঠিত অনুসন্ধান কমিটি।  নির্বাচন কমিশন গঠনে সংবিধান অনুযায়ী জাতীয় পার্টি একটি আইনের দাবি করেছিল। আইনে নির্বাচন কমিশনকে যেন পূর্ণ ক্ষমতা দেয়া হয়। ক্ষমতাহীন নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন করতে পারে না। নির্বাচন  কমিশন নিয়োগে অনুসন্ধান কমিটিতে যারা মনোনিত হয়েছেন তারা সবাই সম্মানীয় ব্যক্তিত্ব। সঠিক ও যোগ্য  এবং গ্রহণযোগ্য ব্যক্তিইরাই  নির্বাচন কমিশনের জন্য মনোনীত হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat