×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২২-০২-১০
  • ৫৩৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ডিজিটাল ভূমিসেবা স্থাপনে প্রয়োজনীয় সকল ধরনের সহযোগিতা দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি শিউআখ।
তিনি আজ বৃহস্পতিবার সকালে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সঙ্গে সচিবালয়ে তাঁর কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাৎকালে এ কথা জানান।
এ সময় ভূমিমন্ত্রী ভূমি ব্যবস্থাপনা ডিজিটালাইজেশনে সরকারের বিভিন্ন পরিকল্পনার ব্যাপারে রাষ্ট্রদূতকে অবহিত করেন।
বৈঠকে গৃহহীন ও ভূমিহীনদের মধ্যে জমিসহ গৃহ প্রদান কার্যক্রম ও ভূমিসেবা ডিজিটালাইজেশন উদ্যোগ গ্রহণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন রাষ্ট্রদূত নাথালি শিউআখ। 
তিনি বলেন, গৃহ প্রদানের মানবিক এই উদ্যোগ বাংলাদেশে দারিদ্র বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
রাষ্ট্রদূত আরও জানান, ভূমিসেবা ডিজিটালাইজেশন কার্যক্রম বাংলাদেশে তথ্য অধিকার ও লৈঙ্গিক সমতা নিশ্চিত করতে এবং স্বচ্ছ, জবাবদিহি ও সর্বোপরি টেকসই সুশাসন নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
জলবায়ু পরিবর্তন মোকাবেলা ও টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনেও টেকসই ভূমি ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন। 
বাংলাদেশ সুইজারল্যান্ডের অন্যতম অগ্রাধিকার সহযোগী দেশ বলেও উল্লেখ করেন তিনি।
সাইফুজ্জামান চৌধুরী ২০২১ সালে বাংলাদেশের পুঁজি-বাজারের ওপর সুইজারল্যান্ডে অনুষ্ঠিত বিনিয়োগ শীর্ষ সম্মেলনে সুইস আতিথেয়তার জন্য রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানিয়ে বলেন, সুইস সরকার, উদ্যোক্তা এবং বিনিয়োগকারীরা বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী। 
এসময় দুই দেশের মধ্যে কৌশলগত, বাণিজ্যিক ও বিশ্ব অংশীদারিত্বমূলক সম্পর্ককে আরও নিবিড় করার ব্যাপারে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। এসময় দেশে স্থাপিত ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চলে সুইজারল্যান্ডের বিনিয়োগকারীদের বিনিয়োগের আহবান জানান ভূমিমন্ত্রী।
পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশে অবস্থিত সুইজারল্যান্ডের নিকটতম সাদৃশ্যপূর্ণ প্রাকৃতিক সৌন্দর্য হিসেবে অবহিত করেন সুইস রাষ্ট্রদূত। 
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে সুইস দূতাবাসের জুনিয়র প্রোগ্রাম অফিসার জানা রোথলিসবার্গার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat