×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০২-০৭
  • ৬৯৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নের মূলস্রোতে আনতে বর্তমান সরকার বদ্ধপরিকর। শ্রবণ ও বাক প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য  দেশে ইশারা ভাষা ইনস্টিটিউট স্থাপন করা হবে।
আজ মিরপুরে ‘বাংলা ইশারা ভাষা দিবস ২০২২’ উপলক্ষে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় ভার্চুয়ালি অংশ নিয়ে  প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। 
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মাহফুজা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু ও সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি রাশেদ খান মেনন।
সমাজকল্যাণ মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিবন্ধীদের জন্য বাংলাদেশের সংবিধানে সমঅধিকার নিশ্চিত করেছেন। 
তিনি বলেন, আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারেও সকল ধরনের প্রতিবন্ধী ব্যক্তির ভাগ্যোন্নয়নের প্রতিশ্রুতি প্রদান করা হয়েছে। সেই লক্ষ্য অর্জন ও বাস্তবায়নে বর্তমান সরকার যুগোপযোগী বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।  সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান শ্রেণিকেও প্রতিবন্ধীদের উন্নয়নে কাজ করার আহ্বান জানান মন্ত্রী। 
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী  মো. আশরাফ আলী বলেন, সরকার সকল ধরনের প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে নানাবিধ কর্মসূচি বাস্তবায়ন করছে। এ সকল কর্মসূচির পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য প্রণীত আইন ও নীতিমালা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারলে প্রতিবন্ধীরা সমাজের সম্পদে পরিণত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat