×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০২-০৬
  • ৬৪৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চনকে শপথ পাঠ করালেন মিশা সওদাগর। আজ রোববার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এফডিসিতে উন্মুক্ত প্রাঙ্গণে তাকে শপথ পাঠ করিয়েছেন সংগঠনটির প্রাক্তন সভাপতি মিশা সওদাগর।
শপথগ্রহণ অনুষ্ঠান শেষে সমিতির কার্যালয়ে কাঞ্চন-নিপুণকে ফুলের মালা দিয়েও বরণ করে নেন মিশা সওদাগর। এরপর তারা নির্ধারিত আসন গ্রহণ করেন এবং হাস্যোজ্বল মুখে ক্যামেরাবন্দি হন।
ক্ষমতা হস্তান্তর করে বিদায়ী সভাপতি মিশা সওদাগর বলেন, ‘আপনাদের সবার প্রতি আমার সালাম, দোয়া ও ভালোবাসা। বিশেষ করে অভিনন্দন জানাই, যারা আজকে জয়ী হয়েছেন। আমি বরাবরই বলেছি, শিল্পী সমিতির নির্বাচন হচ্ছে মালা বদলের পালা। আজকে একটা মালা বদল অনুষ্ঠান হয়ে গেছে।’
প্রসঙ্গত, এর আগে গত শনিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচনে চিত্রনায়ক জায়েদ খানের প্রার্থিতা বাতিল করা হয়। তাই সাধারণ সম্পাদক পদে জয় পেলেও চেয়ারে বসতে পারছেন না এই নায়ক।
এফডিসিতে এই সিদ্ধান্তের কথা জানান নির্বাচনের আপিল বোর্ডের চেয়ারম্যান, চলচ্চিত্র নির্মাতা সোহানুর রহমান সোহান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat