×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০১-৩১
  • ৪২৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সংযুক্ত আবর আমিরাত সোমবার জানিয়েছে, তারা উপসাগরীয় এ দেশ লক্ষ্য কওে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া একটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র  ধ্বংস করেছে। এতে কেউ হতাহত হয়নি। চলতি মাসে এটি ছিল বিদ্রোহীদের তৃতীয় ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনা। খবর এএফপি’র।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতি বলা হয়, সংযুক্ত আরব আমিরাত ‘এয়ারডিফেন্স দেশটিকে লক্ষ্য করে হুতি সন্ত্রাসি গ্রুপের ছোড়া একটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকিয়ে দিয়েছে এবং ধ্বংস করে ফেলেছে।’
এতে আরো বলা হয়, ক্ষেপণাস্ত্রটির ধ্বংসাবশেষ একটি জনবিরল এলাকায়প ড়ায় এতে কেউ হতাহত হয়নি।
চলতি মাসে ইউএই’কে লক্ষ্য করে চালানো এটি ছিল তৃতীয় ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা।
এরআগে, ১৭ জানুয়ারি চালানো প্রথম ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় তিন বিদেশি কর্মী নিহত হন। এর এক সপ্তাহ পর দ্বিতীয় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। দ্বিতীয় এ ক্ষেপণাস্ত্র হামলা ঠেকিয়ে দেয়া হয়।
এদিকে ইউএই’তে অপারেশন চালানোর ব্যাপারে এক বিবৃতিতে বলা হয়, সোমবারের হামলার বিষয়ে এখন পর্যন্ত হুতিগ্রুপ কোন মন্তব্য না করলেও ‘আসন্ন কয়েক ঘণ্টার মধ্যে’তাদের পক্ষ থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার কথা বলা হয়।
ইউএই সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের অংশ যা ইরান সমর্থিত হুতির বিপক্ষে কঠোর অবস্থানে থাকা ইয়েমেন সরকারকে সমর্থন করে।
২০১৯ সালে ইউএই ইয়েমেন থেকে সৈন্য প্রত্যাহার করে নিলেও দেশটির ব্যাপারে তারা একটি প্রভাবশালী দেশের ভূমিকায় রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat