×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০১-৩০
  • ৪১৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজোগ রোববার সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছেন। দেশ দুটির মধ্যে সম্পর্ক স্বাভাবিক হওয়ার পর এটি হচ্ছে সর্বশেষ সর্বোচ্চ পর্যায়ের কূটনৈতিক সফর।
প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল-নাহিয়ানের সাথে তাঁর বৈঠকের কথা রয়েছে।" ফার্স্ট লেডি মিশাল আবুধাবিতে প্রেসিডেন্ট হারজোগের সফরসঙ্গী হয়েছেন। খবর এএফপি’র।
আবুধাবি রওনা হওয়ার আগে তিনি টুইট করেন, "সংযুক্ত আরব আমিরাতে ঐতিহাসিক সফরের জন্য এখন আমার স্ত্রী মিশালের সাথে যাত্রা করছি, এই সফর সর্বোপরি দেশ দুটির মধ্যে শান্তির প্রতিশ্রুতির প্রতীক। ”
তার কার্যালয় আরো জানায়, হারজোগ সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল-মাকতুমের সাথেও বৈঠক করবেন ও এক্সপো ২০২০ দুবাই পরিদর্শন করবেন।
সংযুক্ত আরব আমিরাতের সাথে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক গড়ে ওঠার প্রায় ১৬ মাস পরে এই সফর হচ্ছে। মিশর এবং জর্ডানের পরে সংযুক্ত আরব আমিরাত তৃতীয় আরব দেশ যা ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat