×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০১-৩০
  • ৪৮৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশের ১২ থেকে ১৭ বছর বয়সী শিশুদের সকলের জন্যই করোনাভাইরাসের টিকা উন্মুক্ত করে দিয়েছে সরকার। এতদিন এই বয়সী শিক্ষার্থীদের কেবল টিকা দেয়া হতো ।
রাজধানীর মহাখালীতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) প্রাঙ্গণে আজ এক প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ কথা জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এতদিন ১২ বছরের ঊর্ধ্বে শুধু স্কুলের শিক্ষার্থীদের টিকা দেয়া হচ্ছিল। এখন এটা ওপেন করে দেয়া হলো।’
এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এই বয়সী সবারইতো স্কুলে যাওয়ার কথা। তারপরও আমরা চিন্তা করলাম, অনেকেই হয়তো আসে না বা কাজকর্মে থাকে, সেজন্য বিভিন্ন যায়গায় যারা আছেন, ১২ বছরে ঊর্ধ্বে হলেই সবাইকে টিকা দেয়া হবে। যারা স্কুলে যায় না, তারা জন্মসনদ নিয়ে এলে টিকা পাবে, না নিয়ে এলেও পাবে। বাংলাদেশের নাগরিক হলেই তিনি টিকা পাবেন।
গত বছর নভেম্বরের প্রথম দিন থেকে দেশে ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরু হয়। ইতোমধ্যে ১ কোটি ৩৮ লাখেরও বেশি স্কুল শিক্ষার্থী টিকার প্রথম ডোজ পেয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat