×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২২-০১-২৯
  • ৬৯২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছে ১০ হাজার ৩৭৮ জন। এই সময়ে মারা গেছেন ২১ জন। এদের মধ্যে পুরুষ ১৪ জন ও নারী ৭ জন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গতকালের চেয়ে করোনা সংক্রমণ কমেছে ২ দশমিক ২৭ শতাংশ। গতকাল সংক্রমণের হার ছিল ৩৩ দশমিক ৩৭ শতাংশ। আজ তা কমে হয়েছে ৩১ দশমিক ১০ শতাংশ।
এতে আরও বলা হয়েছে, আজ ২১ জনসহ এখন পর্যন্ত করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৩২৯ জনে। মৃত্যুর হার ১ দশমিক ৬০ শতাংশ।
গত ২৪ ঘন্টায় ৩৩ হাজার ৩৭৩ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ১০ হাজার ৩৭৮ জন। গতকাল  ৪৬ হাজার ২৬৮  জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ১৫ হাজার ৪৪০ জন।
দেশে এখন পর্যন্ত ১ কোটি ২৩ লাখ ৯০ হাজার ৩১৮ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৭ লাখ ৭৩ হাজার ১৪৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, ঢাকা জেলায় (মহানগরসহ) গত ২৪ ঘন্টায় ২১ হাজার ২৪১ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৬ হাজার ৩৭৯ জন। শনাক্তের হার ৩০ দশমিক ০৩ শতাংশ। গতকাল এই হার ছিল ২৯ দশমিক ৮৪ শতাংশ। আজ এই জেলায় করোনা আক্রান্ত হয়ে ৯ জন মারা গেছে।
আজ ঢাকা বিভাগে ১২ জন, চট্টগ্রাম, খুলনা ও রংপুর বিভাগে ২ জন করে এবং রাজশাহী, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে ১ জন করে মারা গেছেন। তবে সিলেট বিভাগে আজ করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছে ১ হাজার ১০৯ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৫ লাখ ৬৩ হাজার ৪৭৮ জন। সুস্থতার হার ৮৮ দশমিক ১৮ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat