×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০১-২৯
  • ৬৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন শুক্রবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে বলেছেন, ন্যাটো সম্প্রসারণ ও ইউক্রেন নিয়ে মস্কোর নিরাপত্তা উদ্বেগকে পশ্চিম ইউরোপ উপেক্ষা করছে। 
চলতি সপ্তাহের শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ন্যাটোর কাছে রাশিয়া উত্থাপিত নিরাপত্তার দাবির জবাব দিয়েছে। ইউক্রেনকে কখনোই মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের অন্তভুক্ত করা হবে না। রাশিয়া পশ্চিমা জোটের প্রতি এমন প্রতিশ্রুতির আহবান জানায়। 
ক্রেমলিনের এক বিবৃতিতে বলা হয়, পুতিন ম্যাক্রোঁকে বলেন, ‘ন্যাটোর সম্প্রসারণ এবং রাশিয়ার সীমান্তের কাছে ভারি অস্ত্র মোতায়েন অভিযোগসহ রাশিয়ার মৌলিক উদ্বেগগুলো বিবেচনা করা হচ্ছে না।’
পুতিন বলেন, যুক্তরাষ্ট্র রাশিয়ার অন্যান্য গুরুত্বপূর্ণ উদ্বেগকে ‘উপেক্ষা’ করছে এবং অন্যান্য দেশের প্রতিরক্ষা উদ্বেগকে আঘাত না করে কীভাবে ইউরোপে নিরাপত্তা নিশ্চিত করা যেতে পারে তা ব্যাখ্যা করতে ব্যর্থ হয়েছে। 
ক্রেমলিনের পক্ষ থেকে বলা হয়, দুই নেতা বিস্তারিত আলোচনা করেছেন এবং পুতিন ম্যাঁেক্রাকে বলেছেন, তিনি যুক্তরাষ্ট্র ও ন্যাটোর প্রতিক্রিয়া ‘সতর্কতার সঙ্গে ’ খতিয়ে দেখবেন এবং এর পর তিনি তার পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
পূর্ব ইউক্রেনের সাথে সীমান্তের কাছাকাছি রাশিয়ান সেনা মোতায়েন পশ্চিমাদের ভয় বাড়িয়ে দিয়েছে যে, ক্রেমলিন তার ইইউ সমর্থক প্রতিবেশীকে আক্রমনের পরিকল্পনা করছে।
রাশিয়া কোন ধরনের অভিযানের পরিকল্পনা বাতিল করে বলেছে, তারা পশ্চিমের কাছে ব্যাপক ভিত্তিক নিরাপত্তা নিশ্চয়তা চায়। এ জন্য মস্কো কূটনৈতিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat