×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০১-২৭
  • ৪১২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জর্ডানের সেনাবাহিনী বৃহস্পতিবার সিরিয়া থেকে প্রবেশের চেষ্টাকালে সীমান্তে ২৭ জন মাদক চোরাকারবারীকে হত্যা করেছে।
সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, পাচারকারীরা একটি সশস্ত্র গোষ্ঠীর সহযোগিতায় প্রবেশের চেষ্টা করছিল। এলাকায় প্রাথমিক অনুসন্ধান চালানোর পর বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।" খবর এএফপি’র।
এতে বলা হয়েছে, সামরিক বাহিনী অভিযানকালে সিরিয়া থেকে জর্ডানে অনুপ্রবেশ ও প্রচুর পরিমাণ মাদকদ্রব্য পাচারের প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে। 
গত ১৭ জানুয়ারি সেনাবাহিনী জানিয়েছিল যে, সিরিয়ার সীমান্তে মাদক চোরাকারবারীদের সাথে সংঘর্ষে এক সেনা কর্মকর্তা নিহত ও তিন সীমান্তরক্ষী আহত হয়েছে। কয়েক দিন পরে, আহত সৈন্যদের একজন মারা যায়।
২০১১ সালে সিরিয়ায় সংঘাত শুরু হওয়ার পর থেকে জর্ডান প্রায় ১৬ লাখ সিরীয় শরণার্থীকে আশ্রয় দিয়েছে। তবে, সম্প্রতি তারা সীমান্তে কড়াকড়ি করছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat