×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০১-২৭
  • ৬৪৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বিয়ের পর থেকেই সংসার ও সন্তানের কারণে অভিনয় থেকে দূরে ছিলেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। তবে কিছুদিন আগেই তিনি জানিয়েছিলেন দারুণ কিছু কাজ নিয়ে ফিরছেন। সেই ধারাহিকতায় সম্প্রতি নতুন সিনেমার খবর নিয়ে ফিরেছেন তিনি। তবে এবার নতুন খবরে ভক্তদের চমকে দিলেন তিনি। দুটি ওটিটি প্লাটফর্মের সঙ্গে বিরাট অঙ্কের চুক্তি করলেন এই অভিনেত্রী।
জানা গেছে, ৫৪ মিলিয়ন মার্কিন ডলারের (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৬৫ কোটি টাকা) চুক্তিতে আনুশকা শর্মার প্রযোজনা সংস্থা চুক্তিবদ্ধ হয়েছে নেটফ্লিক্স ও আমাজন প্রাইম ভিডিওর সঙ্গে। এই চুক্তির মাধ্যমে আনুশকার প্রযোজনা সংস্থা ‘ক্লিন স্লেট ফিল্মজ’ ওটিটি প্লাটফর্ম নেটফ্লিক্স ও অ্যামাজন প্রাইম ভিডিওর সঙ্গে আগামী ১৮ মাসে ৮টি সিনেমা ও সিরিজ নির্মাণ করবে। নেটফ্লিক্সের মুখপাত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমগুলো প্রকাশ করেছে, দ্রুত এই প্রজেক্টের ৩টি কাজ তাদের প্লাটফর্মে দেখানো হবে। এছাড়া নেটফ্লিক্স নিশ্চিত করেছে আনুশকার আসন্ন ‘চক্র এক্সপ্রেস’ সিনেমাটিও এই প্রজেক্টের অংশ।
আনুশকা বলেন, ‘বিশ্ব এখন ক্রান্তিকাল পার করছে। এই অবস্থা আমাদের সিনেমাহল নির্ভরতা কমাতে হবে। আমার প্রতিষ্ঠানের এই উদ্যোগ আশা করছি চলচ্চিত্র গুরুত্বপূর্ণ অবদান রাখবে।’
উল্লেখ্য, শাহরুখ খানের বিপরীতে সর্বশেষ ‘জিরো’ সিনেমায় অভিনয় করেছিলেন আনুশকা। এরপর থেকেই সিনেপর্দা থেকে নিজেকে গুটিয়ে রেখেছেন অভিনেত্রী। তবে নিজের প্রযোজনা সংস্থা চালু রেখেছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat