×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০১-২৬
  • ৫৯৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আইসিসি ওয়ানডে ব্যাটার র‌্যাংকিং তালিকায় পঞ্চমস্থানে উঠেছেন দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক-ব্যাটার কুইন্টন ডি কক।
ভারতের বিপক্ষে সদ্য শেষ হওয়া  তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৩ ইনিংসে ১টি করে সেঞ্চুরি ও হাফ-সেঞ্চুরিতে সর্বোচ্চ ২২৯ রান করেন ডি কক।  শেষ ওয়ানডেতে ১২৪ রানের ইনিংস খেলা  এ ব্যাটার  শেষ ম্যাচ ও সিরিজ সেরা খেলোয়াড় নির্বাচিত হন।
সিরিজে ভালো পারফরমেন্সের স্বীকৃতি হিসেবে  চার ধাপ এগিয়ে পঞ্চম স্থানে উঠেছেন ডি কক। ২০১৯ সালের বিশ^কাপের পর আবারও সেরা পাঁচে জায়গা পেলেন তিনি।
ডি ককের মত র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে সতীর্থ  মিডল-অর্ডার ব্যাটার রাসি ভ্যান ডার ডুসেনের। সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। ৩ ইনিংসে ১টি করে সেঞ্চুরি ও হাফ-সেঞ্চুরিতে ২১৮ রান করেন ডুসেন। ভাল পারফরমেন্স করায়  র‌্যাংকিংয়ে ক্যারিয়ার সেরা  দশম স্থানে জায়গা করে নেন তিনি।
সিরিজে ভারতের পক্ষে সর্বোচ্চ রান করেছিলেন ওপেনার শিখর ধাওয়ান। এক ধাপ এগিয়ে ১৫তম স্থানে উঠেছেন তিনি।
সিরিজের পাঁচ উইকেট নিয়ে ২০তম স্থানে জায়গা করে নিয়েছেন দক্ষিণ আফ্রিকার পেসার লুঙ্গি এনগিদি।
বল হাতে সিরিজে সর্বোচ্চ ৬ উইকেট নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার আন্দিল ফেলকুওয়াও। সাত ধাপ এগিয়ে ৫২তম স্থানে তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat