×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০১-২২
  • ৪৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, দেশে রাস্তঘাটসহ অবকাঠামো উন্নয়ন যেমন হচ্ছে, তেমনি নতুন-নতুন কর্মসংস্থানের লক্ষ্যে শিল্পায়ন বাড়ানোর চেষ্টাও চলছে। তিনি বলেন, ‘কোভিডের সময়েও আমরা বসে থাকিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের সার্বিক উন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি।’ শিল্পমন্ত্রী আজ শনিবার নরসিংদী জেলার বেলাবতে ৫টি  রাস্তা উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষ্যে স্থানীয় উপজেলা পরিষদের সভাকক্ষে এক অনুষ্ঠানে রাজধানী থেকে অনলাইনে সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
বেলাব উপজেলা নির্বাহি অফিসার (ইউএনও) মোঃ আক্তার হোসেন শাহীনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রকল্প সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, যে ৫টি রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে, সেগুলোর মধ্যে ‘নরসিংদী জেলা পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প’র আওতায় ৪টি রাস্তার উন্নয়ন কাজ এবং ‘ঢাকা বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রসস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্প’র আওতায় ১টি রাস্তা রয়েছে। শিল্পমন্ত্রী  ভার্চূয়ালী এসব রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় তিনি জানান, নরসিংদীর বেলাবতে ৫শ’ একর জমি নিয়ে একটি অ্যাপারেল পার্ক করার প্রস্তাব দেয়া হয়েছে । এটি অনুমোদনের জন্য একনেকে যাবে। প্রকল্পটি বাস্তবায়ন করা গেলে বেলাব তথা নরসিংদীর উন্নয়ন ও শিল্পায়নে ভূমিকা রাখবে বলেও মন্ত্রী আশা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat