×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০১-২০
  • ৫০২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ভারতে গত ২৪ ঘন্টায় ৩.১৭ লাখ কোভিড-১৯ সংক্রমণ শনাক্ত হয়েছে। দেশটিতে করোনা ভাইরাসের এই তৃতীয় ঢেউয়ে মোট আক্রান্তের সংখ্যা ৩.৮২ কোটিতে দাঁড়িয়েছে। আজ সকালে ইউনিয়ন স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, এই সময়ে প্রাণঘাতী ভাইরাসটিতে মোট ৪৯১ জনের মৃত্যু হয়েছে।  এই নিয়ে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৪ লাখ ৮৭ হাজার ৬৯৩ জনে।
বৈশ্বিক উপাত্ত অনুযায়ী, যুক্তরাষ্ট্রের পর কোভিড-১৯ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ ভারত। ভারতে গতকাল করোনা ভাইরাসে ৪৪১ জনের মৃত্যু ও রেকর্ড সংখ্যক প্রায় ২ লাখ ৮৩ হাজার জনের শরীরে ভাইরাসটি সংক্রামিত হয়েছে।  
আজকের পরিসংখ্যানে দেখা গেছে, দেশটিতে করোনা ভাইরাসের দ্রুত ছড়িয়ে পড়া ধরন ওমিক্রনে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ২৮৭।
বর্তমানে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ১৯ লাখ ২৪ হাজার ৫১ জনের দাঁড়িয়েছে- যা ২৩৪ দিনের মধ্যে সর্বোচ্চ এবং এখন মোট সংক্রমণের ৫.০৩ শতাংশ।  ভারতে কোভিড-১৯ থেকে সুস্থতার হার হ্রাস পেয়ে ৯৩.৬৯ শতাংশে দাঁড়িয়েছে। দেশটিতে করোনা পজিটিভের হার প্রতিদিন গড়ে ১৬.৪১ শতাংশ এবং সপ্তাহে ১৬.৬ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat