×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০১-১৯
  • ৩৪৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পরিবেশ সুরক্ষায় পাহাড় কাটা, বনভূমি দখলদারদের উচ্ছেদ ও বৃক্ষ নিধন বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসকদের (ডিসি) প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।
তিনি আজ বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনের প্রথম অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান। 
এসময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী হাবিবুন নাহার, মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মো. আশরাফ উদ্দিন এবং প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী উপস্থিত ছিলেন।
শাহাব উদ্দিন বলেন, ‘বনভূমিকে রক্ষাসহ পরিবেশ সুরক্ষা, জীববৈচিত্র্য রক্ষা করা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রতিক্রিয়া থেকে রক্ষা পেতে জেলা প্রশাসকদের অনেক সহযোগিতার প্রয়োজন আছে। সেই বিষয়ে আমরা তাদের দিক-নির্দেশনা দিয়েছি।’
তিনি বলেন, ‘পরিবেশ সুরক্ষার জন্য টিলা কাটা, পাহাড় কাটা, বৃক্ষ নিধন বন্ধ করার জন্য জেলা প্রশাসকগণ প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। বনভূমি যাতে কোনো দখলদার দখল করতে না পারে এবং অবৈধ ইটভাটা বন্ধ করার বিষয়ে আমরা তাদের সহযোগিতা চেয়েছি।’
মন্ত্রী আরও জানান, দখল হওয়া বনভূমি উদ্ধারে ইতঃপূর্বে জেলা প্রশাসকদের আনুষ্ঠানিক চিঠি দেওয়া হয়েছে। সেখানে কোন এলাকায় কি পরিমাণ জমি বেদখল রয়েছে তার পূর্ণ তথ্য রয়েছে। 
তিনি বলেন, ‘আগামী ২০২৫ সালের মধ্যে সরকারি স্থাপনায় ইটের পরিবর্তে শতভাগ ইট ব্যবহারের লক্ষ্য রয়েছে।  প্রাণী সংরক্ষণ ও জীববৈচিত্র্যে কথাও তাদের বলেছি। সবক্ষেত্রে ডিসিদের সহযোগিতার প্রয়োজন আছে। তাই আমরা তাদের সার্বিক সহযোগিতা কামনা করেছি।’
বনভূমি রক্ষায় জেলা প্রশাসকদের নির্দেশনার বিষয়ে মন্ত্রী বলেন, ‘আমাদের লক্ষ্যমাত্রা হচ্ছে ২০৩০ সালের মধ্যে ১৬ শতাংশ বনভূমি গড়ে তোলা।’
তিনি আরও বলেন, আমাদের এসডিজি অর্জনের জন্য ১৬ শতাংশ আচ্ছাদিত বন দেখাতে হবে। আমরা ১৬ শতাংশ বনায়নের জন্য ডিসিদের সহযোগিতা চেয়েছি। বর্তমানে ১৪ দশমিক ১ শতাংশ বন রয়েছে। সামাজিক বনায়নের ক্ষেত্রে আমরা তো ২২ শতাংশের ওপরেই আছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat