×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০১-১৮
  • ৫১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ইয়েমেনের বিদ্রোহী নিয়ন্ত্রিত রাজধানী সানায় জোটের বিমান হামলায় ১১ জনের প্রাণহানি ঘটেছে। বিদ্রোহীরা সংযুক্ত আরব আমিরাতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর এ হামলা চালানো হয়েছে। খবর এএফপি’র।   
নিহতদের একজনের আত্মীয় আকরাম আল-আহদাল বলেছেন, "এগারো জন নিহত হয়েছে। ধ্বংসস্তুপের ভেতর থেকে জীবিতদের উদ্ধারের জন্য অভিযান চালানো হচ্ছে।”
আহদাল বলেন, বিমান হামলায় দুটি বাড়ি ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।
সৌদি নেতৃত্বাধীন সরকারপন্থী জোটের অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত বিদ্রোহী বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে।
ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি করার কয়েক ঘণ্টা পর সোমবার এই হামলা চালানো হয়েছে। 
হুথিরা সৌদি আরবের বিরুদ্ধে বারবার আন্তসীমা হামলা চালিয়ে যাচ্ছে। তবে ইয়েমেনি বিদ্রোহীরা হামলা চালানোর দাবি করার পর সংযুক্ত আরব আমিরাত এই প্রথমবার দেশের অভ্যন্তরে প্রাণঘাতী হামলার বিষয়টি স্বীকার করেছে।  

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat