×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০১-১৫
  • ৬৮৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার দায়িত্ব গ্রহণের প্রথম বার্ষিকী পালন উপলক্ষে আগামী  বুধবার সংবাদ সম্মেলন করবেন। শুক্রবার হোয়াইট হাউস একথা জানায়। খবর এএফপি’র।
প্রেস সেক্রেটারি জেন সাকি বলেন, ৭৯ বছর বয়সী এ প্রেসিডেন্ট স্থানীয় সময় বিকেল ৪টায় (গ্রিনিচ মান সময় ২১০০টা) আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করবেন।
সাকি বলেন, ‘আমরা সেখানে আপনাকে দেখার অপেক্ষায় রয়েছি এবং প্রেসিডেন্ট আমেরিকার জনগণের উদ্দেশ্যে ভাষণ দেয়ার অপেক্ষায় রয়েছেন।’
বাইডেন ধারাবাহিক বাধা, ভোটাধিকার রক্ষা ও করোনাভাইরাস মহামারি মোকাবেলায় লড়াই চালিয়ে যাওয়ার মধ্যদিয়ে তার দায়িত্ব গ্রহণের প্রথম বছর শেষ করতে যাচ্ছেন। তিনি ২০২১ সালের ২০ জানুয়ারি ৪৬তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন।
এছাড়া তিনি উত্তর কোরিয়া ও রাশিয়ার উস্কানিমূলক কর্মকা-ের পাশাপাশি কঠিন মুদ্রাস্ফীতি মোকাবেলা করছেন।
এ ডেমোক্রেট নেতা তার রিপাবলিকান পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্পের তুলনায় সাংবাদিকদের সামনে বক্তব্য দেয়ার ক্ষেত্রে কম সময় ব্যয় করেছেন।
সাংবাদিকদের ভ- বা শত্রু হিসেবে আখ্যায়িত করা সত্ত্বেও ট্রাম্প নিজে থেকেই ঘন ঘন সংবাদ সম্মেলন করতেন।
বাইডেন এয়ার ফোর্স ওয়ানে উঠার আগে বা ভাষণ দেয়ার পর আনুষ্ঠানিভাবে সাংবাদিকদের প্রশ্নোত্তরের আয়োজন করবেন।
ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি,  সান্তা বারবারার দেয়া তথ্য অনুযায়ী, বাইডেন এ পর্যন্ত নয়বার সংবাদ সম্মেলন  করেছেন।
অপরদিকে ট্রাম্প তার দায়িত্ব গ্রহণের প্রথম বছরে ২২ বার সংবাদ সম্মেলন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat