×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০১-০৭
  • ৭৫২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সার্গেই শোইগুর সাথে বৃহস্পতিবার এক ‘ব্যতিক্রমী’ ফোনালাপ করেন। জেনেভায় ইউক্রেন সংকট নিয়ে আগামী সপ্তাহে উভয় পক্ষে যে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে এই দুই মন্ত্রীর আলোচনায় সে বিষয়টিই স্থান পাবে। 
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগণ সূত্রে এ খবর জানা গেছে। 
ইউক্রেন সীমান্তে রাশিয়া সৈন্য সমাবেশ করার পর থেকে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব বলে আসছে, মস্কো ইউক্রেনে হামলা চালানোর পরিকল্পনা করছে। 
যদিও মস্কো এ অভিযোগ অস্বীকার করছে। 
পেন্টাগণ মুখপাত্র জন কিরবি বলেছেন, ‘ইউক্রেন সীমান্তে ঝুঁকি’ কমানোর বিষয় নিয়ে উভয়ে আলোচনা করেছেন। 
মস্কো ইউক্রেন সীমান্তে সামরিক শক্তি জোরদার করেছে। ক্রেমলিন স্পষ্ট করে বলেছে, কিয়েভকে ন্যাটোতে যোগ দেয়ার আমন্ত্রণ জানানো হবে না, তারা এ নিশ্চয়তা চায়। 
কিন্তু, যুক্তরাষ্ট্র ও ন্যাটো হুঁশিয়ার করে বলেছে, রাশিয়া ইউক্রেনে হামলা চালালে মস্কোকে কঠোর অবরোধের মুখোমুখি হতে হবে। 
এদিকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী এন্টনি ব্লিংকেন বলেছেন, ইউক্রেনের মাথার ওপর বন্দুক তাক করে রাখলে রাশিয়ার সাথে আলোচনা সফল হবে না।
উল্লেখ্য, সোমবার রাশিয়ার সাথে যুক্তরাষ্ট্রের বৈঠক হওয়ার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat