×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০১-০৪
  • ৮২৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বিমানের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আগামী ১৬ জানুয়ারি থেকে মধ্যপ্রাচ্যগামী ফ্লাইটের টিকেটের মূল্য কমানোর সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ। 
দেশের রেমিটেন্স যোদ্ধা প্রবাসীদের জন্য বিমান কর্তৃপক্ষ আজ এক বিজ্ঞপ্তিতে এ কথা জানায়। এতে বলা হয়, আগামী ১৬ জানুয়ারি  থেকে মধ্য প্রাচ্যের  জেদ্দা, রিয়াদ, দাম্মাম, দুবাই ও আবুধাবি রুটে আসন খালি থাকা সাপেক্ষে নতুন টিকেট ক্রয়ের ক্ষেত্রে হ্রাসকৃত সর্বোচ্চ ভাড়ার স্তর কার্যকর হবে। তবে বরাবরের ন্যায় ভাড়ার নিম্ন স্তরসমূহ চালু থাকবে।
ঢাকা-জেদ্দা রুটে ইকোনমি ক্লাসের প্রতিটি টিকেটের একমুখী সর্বোচ্চ ভাড়া বর্তমানে ট্যাক্সসহ ৭২ হাজার ৪শ’ ৫৫ টাকা  থেকে কমিয়ে ট্যাক্সসহ ৬৪ হাজার ৮শ’২০ টাকা নির্ধারণ করা হয়েছে।
 ঢাকা-রিয়াদ ও দাম্মাম রুটে ইকোনমি ক্লাসের একমুখী সর্বোচ্চ ভাড়া বর্তমানে ট্যাক্সসহ ৭০ হাজার ৭শ’৫৮ টাকা  থেকে কমিয়ে ট্যাক্সসহ ৬৩ হাজার ১২৩ টাকা করা হয়েছে।
ঢাকা-দুবাই রুটে ইকোনমি ক্লাসের একমুখী সর্বোচ্চ ভাড়া বর্তমানে ট্যাক্সসহ ৭৫হাজার ৫শ’৮ টাকা  থেকে কমিয়ে ট্যাক্সসহ ৬২ হাজার ৭শ’ ৮৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
ঢাকা-আবুধাবী রুটে ইকোনমি ক্লাসের একমুখী সর্বোচ্চ ভাড়া বর্তমানে ট্যাক্সসহ ৬৭ হাজার ২৫ টাকা থেকে কমিয়ে ট্যাক্সসহ ৫৮ হাজার ৫শ’৪২ টাকা নির্ধারণ করা হয়েছে।      
উল্লেখ্য, প্রতিটি টিকেটের সাথে ৭ হাজার ৬শ.৪৪  থেকে ৯ হাজার ৬শ’৮০ টাকা পর্যন্ত নির্ধারিত ট্যাক্স যুক্ত আছে।  
বিমানের যাত্রীরা  বিমানের যে কোন সেলস্ অফিস, বলাকাস্থ প্রধান কার্যালয়ের সেলস্ সেন্টার  মোবাইল নং-০১৭৭৭৭১৫৬৩০-৩১,  ফোন: +৮৮-০২-৮৯০১৬০০ এক্সটেনশন ২১৩৫/২১৩৬, বিমান কল সেন্টার ০১৯৯০৯৯৭৯৯৭ এবং বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে টিকেট ক্রয় করতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে জানান হয়।  

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat