×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২১-১২-২৭
  • ৬৩৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীরপ্রতীক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার বস্ত্রখাতে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় নীতিগত সহায়তা প্রদানে সচেষ্ট থাকবে। 
তিনি বলেন, করোনাভাইরাস মহামারীর মধ্যে প্রধানমন্ত্রীর দেওয়া বিশেষ প্রণোদনা বস্ত্রখাতে জাতীয় রপ্তানির ধারাকে অব্যাহত রাখতে ব্যাপক সহায়তা করেছে।
আজ মন্ত্রণালয়ে বিজিএমইএ-এর একটি প্রতিনিধিদল গোলাম দস্তগীর গাজী সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেন।  সাক্ষাৎ শেষে  মন্ত্রী এসব কথা বলেন।
এ সময় বস্ত্র ও পাট সচিব মো. আব্দুর রউফ, অতিরিক্ত সচিব মোহাম্মদ আবুল কালাম, বিজিএমইএ-এর সভাপতি ফারুক হাসান, বিজিএমইএ প্রতিনিধিসহ বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পাটমন্ত্রী বলেন, তৈরি পোশাক ও বস্ত্রখাতকে আন্তর্জাতিক প্রতিযোগিতায় সক্ষম, শক্তিশালী, নিরাপদ ও যুগোপযোগী করে গড়ে তুলতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ।
মন্ত্রী আরো বলেন, বস্ত্রখাতের সঠিক বিকাশ ও সুরক্ষার জন্য ‘বস্ত্র নীতি ২০১৭’ ও ‘বস্ত্র আইন ২০১৮’ এবং ‘বস্ত্রশিল্প (নিবন্ধন ও ওয়ানস্টপ সার্ভিস কেন্দ্র) বিধিমালা ২০২১’ প্রণয়ন করা হয়েছে।
তিনি বলেন, সরকার বস্ত্রখাতকে সুসংহত রাখতে নীতিগত সহায়তার পাশাপাশি এই খাতের জন্য দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে সরকারি পর্যায়ে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, টেক্সটাইল ইনস্টিটিউট, টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট, তাঁত প্রশিক্ষণ ইনস্টিটিউট এবং ফ্যাশন ডিজাইন ইনস্টিটিউট পরিচালনা করছে। বস্ত্রখাতে দক্ষ জনবলের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে এ ধরণের আরও শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের কাজ চলমান রয়েছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat