×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২১-১২-২৫
  • ৪৬৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 ইরানের শীর্ষ সেনা কমান্ডার বলেছেন, এ সপ্তাহে সামরিক মহড়ায় নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের প্রতি হুঁশিয়ারি। ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শুক্রবার মহড়ার চতুর্থ ও শেষ দিনে একই সঙ্গে ১৬টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে ইরান।
এই ঘটনার পর দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান জেনারেল হোসেইন সালামি বলেছেন, নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের প্রতি হুঁশিয়ারি।
খবর, ইরান গত চারদিনের মহড়ায় দীর্ঘ, মধ্য ও স্বল্প পাল্লার ব্যালাস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর দাবি, তাদের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রগুলো নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে।
ওই মহড়ার মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আব্বাস নিলফোরুশান জানান, এই মহড়া ইসরায়েলের জন্য সরাসরি সতর্ক বার্তা। তবে ইরানের প্রতিবেশী এবং বন্ধুপ্রতিম দেশগুলোর জন্য এটি শান্তির বার্তা দিয়েছে বলে মনে করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat