×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১২-২৫
  • ৫১৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্রের সেন্টার্স ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) কভিড-১৯ রোগে আক্রান্ত স্বাস্থ্য সেবা কর্মীদের আইসোলেশনে থাকার মেয়াদ কমিয়েছে। নতুন আক্রান্তের ও হাসপাতালে ভর্তির সংখ্যা অনেক বেড়ে যাওয়ায় এমন পদক্ষেপ নেয়া হয়। খবর সিনহুয়ার।
সিডিসি বৃহস্পতিবার তাদের দিকনির্দেশনা সংশোধন করেছে। এ ক্ষেত্রে তারা সুপারিশ করেছে যে করোনার উপসর্গ দেখা দেয়া স্বাস্থ্য সেবা কর্মীরা এ ভাইরাস পরীক্ষায় নেগেটিভ হওয়ার সাত দিন পর কাজে যোগ দেবে। এতে আরো বলা হয়, স্টাফদের আরো বেশি ঘাটতি দেখা দিলে আইসোলেশন মেয়াদ আবারো কমানো হতে পারে।
ওই সংস্থা জানায়, বুস্টার ডোজসহ সুপারিশ করা ভ্যাকসিনের সব ডোজ পাওয়া স্বাস্থ্য কর্মীদের বাসায় কোয়ারেন্টাইনে থাকার প্রয়োজন নেই।
নতুন এ দিকনির্দেশনা করোনা রোগি সেবায় সরাসরি জড়িত সকল স্বাস্থ্য সেবা কেন্দ্রে প্রয়োগ করা হবে। এতে বিভিন্ন হাসপাতাল, নার্সিং হোম, ডেন্টাল অফিস ও অন্যান্য মেডিকেল কেন্দ্র অন্তর্ভূক্ত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat