×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১২-২৪
  • ৬০২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে শনাক্তের হার ০৭ শতাংশ বেড়েছে। গতকাল শনাক্তের হার ছিল ১ দশমিক ৯৫ শতাংশ, আর আজ তা বেড়ে দাড়িয়েছে ২ দশমিক ০২ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘন্টায় ১৬ হাজার ৯১৩ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৩৪২ জন। গতকাল ১৯ হাজার ৬২৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ৩৮২ জন।
দেশে এখন পর্যন্ত ১ কোটি ১৩ লাখ ৬২ হাজার ২৫৪ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৫ লাখ ৮২ হাজার ৭১০ জন।
গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক জন মারা গেছেন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৫৫ জনে। মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ। গতকাল দুই জন মারা গিয়েছিল।
এদিকে ঢাকা জেলায় (মহানগরসহ) গত ২৪ ঘন্টায় ১১ হাজার ১৫০ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ২৭৭ জন। শনাক্তের হার ২ দশমিক ৪৮ শতাংশ। গতকাল এই ছিল হার ২ দশমিক ৩৩ শতাংশ। গত ২৪ ঘন্টায় এই জেলায় কেউ মারা যায়নি।
আজ  রাজশাহী বিভাগে এক জন মারা গেছেন। তবে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে আজ করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ২৯২ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৬ হাজার ৯৫৬ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৭৪ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat