×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১২-২৪
  • ৫৮৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিন কেজি ৭০ গ্রাম সোনাসহ এক ইতালি প্রবাসী যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউজের (প্রিভেন্টিভ) টীমের সদস্যরা। শুক্রবার ঢাকা কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার (প্রিভেন্টিভ) মো. সানোয়ারুল কবীর বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত যাত্রীর নাম আমরানুল হক। তিনি ইতালিয়ান পাসপোর্টধারী এবং নরসিংদীর রায়পুরা থানা এলাকায় তার বাড়ি। জব্দকৃত সোনার বর্তমান বাজারমূল্য এক কোটি ৮৪ লাখ টাকা।
বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে  শাহজালাল বিমানবন্দরে গ্রিন চ্যানেল এলাকায় তার লাগেজ স্ক্যানিং করে সোনার এ চালানটি আটক করা হয়।
সানোয়ারুল কবীর বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৩৭ মিনিটে (টিকে-৭২২)  নম্বরের একটি ফ্লাইট হযরত  শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দরে অবতরণ করে। আর ওই বিমানের  যাত্রী ছিলেন আমরানুল হক।
পরে বিমানবন্দরের ইমিগ্রেশন শেষে গ্রীন চ্যানেল অতিক্রমকালে তার সঙ্গে থাকা লাগেজ স্ক্যানিং করে এসব সোনা পাওয়া যায়।
অবৈধভাবে প্রবাস থেকে সোনা দেশে আনার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে।
তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান কাস্টমস হাউজের এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat