×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১২-২১
  • ৯৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সৌদি আরবে নজির বিহীন ৪ চার দিনব্যাপী সঙ্গীত উৎসবের অনুষ্ঠানে রেকর্ড সংখ্যক ৭ লাখের বেশি দর্শকের সমাবেশ ঘটেছে। 
রক্ষণশীল ভাবমূর্তি পরিবর্তন করতে ও অর্থনীতিতে বৈচিত্র্য আনার লক্ষ্যে সৌদির নেতাদের প্রচেষ্টার প্রেক্ষিতে সঙ্গীত ও নাচের অনুষ্ঠানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার মাত্র কয়েক বছর পর দেশটিতে ইলেকট্রনিক মিউজিক ফেস্টিভ্যালটি অনুষ্ঠিত হয়েছে। খবর এএফপি’র।
সৌদি আরবের মানবাধিকার রেকর্ডের প্রেক্ষিতে বয়কট করার আহ্বান সত্ত্বেও সুপারস্টার ফরাসি ডিজে ডেভিড গুয়েটাসহ আন্তর্জাতিক বিনোদনকারী ও সঙ্গীতশিল্পীরা অনুষ্ঠানে পারফর্ম করেন।
রোববার উৎসবটি যখন শেষ হয় তখন সৌদি আরবে নতুন ওমিক্রন ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা বিরাজ করছে। উপসাগরীয় আরব দেশগুলোর মধ্যে সৌদি আরবে কোভিড আক্রান্ত হয়ে সর্বাধিক ৮,৮৬০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।
সৌদি আরবের জেনারেল এন্টারটেইনমেন্ট কর্তৃপক্ষের প্রধান তুর্কি আল-শেখ বলেছেন, বিশ্বের অন্যতম বৃহত্তম চার দিনের এ সঙ্গীত উৎসবটিতে ৭৩২,০০০ মানুষ যোগ দিয়েছিল।  
২০১৯ সালে উৎসবটি চালু হওয়ার পর থেকেই বিশাল জনসমাগম হয়ে আসছে। এই উৎসবে আগত অধিকাংশই যুবক ও যুবতী যারে অবাধে পশ্চিমা সঙ্গীতের সঙ্গে নাচতে পারে।
উৎসবে যোগদানকারী একজন সৌদি নারী এএফপিকে বলেন, অংশগ্রহনকারীদের ভিড়, সঙ্গীত, ভিআইপি কক্ষ এবং অপ্রচলিত পোশাক পরিধান করার মতো দৃশ্য আমরা রিয়াদে এর আগে আর দেখিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat