×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০১৮-০৪-০৮
  • ১০০২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
স্পোর্ট ডেস্ক:- ‘নায়ক’ হতে পারলেন না মোস্তাফিজুর রহমান। শনিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) উদ্বোধনী ম্যাচে শেষ ওভারের নাটকীয়তায় চেন্নাই সুপার কিংসের কাছে তার দল মুম্বাই ইন্ডিয়ান্স হেরে গেল এক উইকেটে। ম্যাচটিতে ৩.৫ ওভার বল করে ৩৯ রান দিয়ে একটি উইকেট শিকার করেন মোস্তাফিজুর রহমান। এদিন শেষ ওভারে জয়ের জন্য চেন্নাই সুপার কিংসের প্রয়োজন ছিল সাত রান। হাতে এক উইকেট। এসময় অধিনায়ক রোহিত শর্মা বল তুলে দেন মোস্তাফিজুর রহমানের হাতে। ওভারের প্রথম তিনটি বল ডট হয়। চতুর্থ বলে ছক্কা হাঁকান কেদার যাদব। পঞ্চম বলে চার মেরে দলকে জিতিয়ে দেন তিনি। অবশ্য চেন্নাইয়ের জয়ের মূল নায়ক ডোয়াইন ব্রাভো। ৩০ বল খেলে ৬৮ রান করেন তিনি। এই ইনিংস খেলার পথে তিনি তিনটি চার ও সাতটি ছক্কা হাঁকান। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে এদিন মুম্বাই ইন্ডিয়ান্সের দেয়া ১৬৬ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ১৯.৫ ওভারে জয় তুলে নেয় চেন্নাই সুপার কিংস। দলের পক্ষে সর্বোচ্চ ৬৮ রান করেন ডোয়াইন ব্রাভো। ২৪ রান করে অপরাজিত থাকেন কেদার যাদব। আইপিএলে অভিষেক ম্যাচ খেলতে নেমে এদিন চার ওভার বল করে ২৩ রান দিয়ে তিনটি উইকেট শিকার করেন মায়াঙ্ক মারকান্দে। এছাড়া মোস্তাফিজুর রহমান ১টি, হার্দিক পান্ডিয়া ৩টি, জ্যাসপ্রীত বুমরাহ ১টি ও মিচেল ম্যাকক্লেনাঘান ১টি করে উইকেট নেন। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে চার উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে মুম্বাই ইন্ডিয়ান্স। দলের পক্ষে ইশান কিষাণ ২৯ বল খেলে ৪০ রান করেন। ২৯ বল খেলে ৪৩ রান করেন সূর্যকুমার যাদব। ২২ বল খেলে ৪১ রান করে অপরাজিত থাকেন ক্রুনাল পান্ডিয়া। চেন্নাই সুপার কিংসের পক্ষে দীপক চাহার ১টি, শেন ওয়াটসন ২টি ও ইমরান তাহির ১টি করে উইকেট নেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat