×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১২-১৭
  • ৬৫৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সাফ অনূর্ধ্ব-১৯ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশীপে শক্তিশালী ভারতকে হারিয়েছে স্বাগতিক বাংলাদেশ। আজ কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রতিবেশী দেশটিকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশের কিশোরীরা। 
আসরে এটি স্বাগতিকদের দ্বিতীয় জয়। এই জয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থানে থেকে ফাইনালে খেলার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে বাংলাদেশ দলের। তিন ম্যাচ থেকে এ পর্যন্ত ৭ পয়েন্ট সংগ্রহ করেছে বাংলাদেশের কিশোরিরা। অপরদিকে সমান ম্যাচ থেকে ছয় পয়েন্ট সংগ্রহ করেছে ভারত। 
ম্যাচের সপ্তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন লেফট ব্যাক সমাসুন্নাহার। ম্যাচের শেষ বাঁশি পর্যন্ত ওই লীড ধরে রাখতে সক্ষম হয় তারা। তহুরা খাতুনকে বক্সের মধ্যে ফাউল করায় ভারতের বিপক্ষে ওই পেনাল্টির নির্দেশ দিয়েছিলেন কর্তব্যরত রেফারি। পেনাল্টি থেকে নির্ভূল শটে গোল করেন সামসুন্নাহার। 
তবে পিছিয়ে পড়ার পর গোলটি পরিশোধ করে লড়াইয়ে ফেরার প্রানপন চেস্টা করেছে ভারত। কয়েকটি সুযোগও সৃস্টি করেছিল আসরের অন্যতম ফেভারিট দলটি। তবে সফল হতে পারেনি। আগামী রোবববার গ্রুপ পর্বের চতুর্থ ও শেষ ম্যাচে শ্রীলংকার মোকাবেলা করবে বাংলাদেশ। ম্যাচটি অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৭টায়। এর আগে বিকেল ৩টায় একই ভেন্যুতে ভারত লড়বে নেপালের বিপক্ষে। 
আসরের প্রথম ম্যাচে গোলশূন্য ড্র করে নেপালের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ভুটনাকে ৬-০ গোলে উড়িয়ে দেয় তারা। অপরদিকে শ্রীলংকাকে ৫-০ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করা ভারত তাদের দ্বিতীয় ম্যাচে ভুটানকে হারিয়েছে ৩-০ গোলে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat