×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২১-১২-১৪
  • ৬৫১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বলিউড নায়িকা পরিণীতি চোপড়া চলতি বছর কয়েকটি ছবি করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য ‘সন্দীপ অউর পিঙ্কি ফারার’, ‘সাইনা’ ও ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’। এবার টেলিভিশনে অভিষেক করতে চলেছেন এই বলিউড অভিনেত্রী।
কালারসে ‘হুনারবাজ’ নামে একটি রিয়েলিটি শোতে পরিণীতিকে দেখা যাবে। তার কথায়, ‘আমি সবসময় মঞ্চ ভালোবাসি। শ্রোতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করতে চাই। টেলিভিশনে রিয়েলিটি শো আমাকে সেই সুযোগ দেবে। সমাজের বিভিন্ন স্তর থেকে উঠে আসা মানুষদের সঙ্গে কথা বলতে পারব, তাদের জীবনের গল্প শুনতে পারব। এই রিয়েলিটি শো আমাকে আরও সমৃদ্ধ হওয়ায় সুযোগ দেবে।’
পরিণীতি মনে করেন, টেলিভিশনে অভিষেক করার সঙ্গে সঙ্গে তিনি একজন সফল অভিনেত্রী হয়ে উঠতে পারলেন। এই রিয়েলিটি শোতে তার সঙ্গে আরও আছেন করণ জোহর ও মিঠুন চক্রবর্তী। তিনি বলেন, ‘করণ জোহর ও মিঠুনদার সঙ্গে মঞ্চ ভাগ করে নেওয়া আমার কাছে সম্মানের বিষয়।’ গোটা দেশ থেকে সেরা প্রতিভাকে এই রিয়েলিটি শোয়ের মাধ্যমে তুলে ধরা হবে। পরিণীতি এখন অমিতাভ বচ্চন, বোমান ইরানি, অনুপম খেরের সঙ্গে ‘উঁচাই’ এবং রণবীর কাপুরের সঙ্গে ‘অ্যানিমাল’ এই দুই ছবি নিয়ে ব্যস্ত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat