×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২১-১২-১৩
  • ৩৮৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও ওআইসির স্থায়ী প্রতিনিধি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা দায়ের করার ক্ষেত্রে ওআইসির সহযোগিতার জন্য নবনিযুক্ত মহাসচিব রাষ্ট্রদূত হিসেইন ব্রাহিম তাহাকে ধন্যবাদ জানিয়েছেন।
রাষ্ট্রদূত আজ জেদ্দাস্থ ওআইসির সদর দপ্তরে নবনিযুক্ত মহাসচিবের সাথে বৈঠককালে এ ধন্যবাদ জানান বলে আজ বাংলাদেশ দূতাবাস রিয়াদের আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। 
এ সময় তিনি বাংলাদেশের সাথে ওআইসির শিক্ষা, বাণিজ্য, কৃষি, খাদ্য নিরাপত্তা, সামাজিক কল্যাণ, নারীর অধিকার ও মানবিক বিভিন্ন বিষয়ে সহযোগিতা নিয়ে আলোচনা করেন। রাষ্ট্রদূত ওআইসির সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার লক্ষ্যে বাংলাদেশ ওআইসিতে স্থায়ী মিশন চালু করার বিষয়ে কাজ করছে বলে মহাসচিবকে জানান। এছাড়া তিনি বাংলাদেশে আশ্রয় গ্রহণ করা রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নেয়ার বিষয়ে ওআইসির অব্যাহত সহায়তার কথাও স্মরণ করেন। 
রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী আশা প্রকাশ করেন, নবনিযুক্ত মহাসচিব হিসেইন ব্রাহিম তাহার নেতৃত্বে আগামী দিনে ইসলামী সহযোগিতা সংস্থা মুসলিম বিশ্বে আরও অবদান রাখতে সক্ষম হবে। তিনি নতুন মহাসচিবকে তাঁর দায়িত্ব পালনের জন্য বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানান।  এছাড়াও তিনি ওআইসি মহাসচিবকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
ওআইসি মহাসচিব হিসেন ব্রাহিম তাহা বাংলাদেশকে ওআইসির এক গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে উল্লেখ করেন। তিনি বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড ও সামাজিক অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিয়ে বাংলাদেশের সরকার মানবতার এক অনন্য উদাহরন সৃষ্টি করেছে। রোহিঙ্গা শরনার্থী সমস্যাসহ মুসলিম উম্মাহর অন্যান্য চ্যালেঞ্জ মোকাবেলায় একসাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি।
বৈঠকে জেদ্দাস্থ বাংলাদেশ কন্স্যুলেটেরের কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল আলম সিদ্দিকি ও বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর মোঃ হুমায়ূন কবীর উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat