×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২১-১২-১৩
  • ৪০৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বাংলাদেশ ও ইরাকের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নে সংসদীয় মৈত্রী  গ্রুপ গঠনের উপর গুরুত্বারোপ করেছেন।
তার সাথে আজ সংসদ ভবনে ইরাকের চার্জ ডি এফেয়ার্স আব্দুল সালাম সাদ্দাম মুহাইছেন সৌজন্য সাক্ষাৎ করলে তিনি এ অভিমত ব্যক্ত করেন।
সাক্ষাৎকালে তারা ইরাক-বাংলাদেশ সুদীর্ঘ দ্বিপাক্ষিক সম্পর্ক, ব্যবসা-বাণিজ্যের প্রসার, দুইদেশের সংসদীয় কার্যক্রম সম্পর্কে মতবিনিময় নিয়ে আলোচনা করেন।
স্পিকার বলেন, ইরাক বাংলাদেশের অকৃত্রিম বন্ধু, যে বন্ধুত্বের ভিত্তি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচনা করে গেছেন। স্বাধীনতার পর ১৯৭২ সালের ৮ জুলাই ইরাক বাংলাদেশকে স্বীকৃতি দেয়। যুদ্ধবিধ্বস্থ বাংলাদেশ পুনর্গঠনে ইরাকের সাথে বন্ধুত্বের গুরুত্বের বিষয়টি বঙ্গবন্ধু যথাযথভাবে উপলব্ধি করতে পেরেছিলেন। 
ইরাকের চার্জ ডি এফেয়ার্স আব্দুল সালাম সাদ্দাম মুহাইছেন বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর শুভেচ্ছা জানিয়ে বলেন, বাংলাদেশের জন্মের পর থেকেই ইরাক বন্ধুপ্রতীম দেশ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইরাকের প্রেসিডেন্ট আহমেদ হাসান আল বকরের আমন্ত্রণে ১৯৭৪ সালে ইরাক সফর করেন, যা দুইদেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে জোরদার করেছিল বলে উল্লেখ করেন আব্দুল সালাম সাদ্দাম মুহাইছেন।
স্পিকার ইরাকের শততম প্রতিষ্ঠাবার্ষিকীতে বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানান। আব্দুল সালাম সাদ্দাম মুহাইছেন ঢাকাস্থ ইরাক দূতাবাসের উদ্যোগে ইরাকের শততম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্পিকারকে অংশগ্রহণের আমন্ত্রণ জানালে স্পিকার তা গ্রহণ করেন। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে উভয় দেশের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন স্পিকার। 
এসময় সংসদ সচিবালয়ের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat